বরিশাল প্রতিনিধি,
সোমবার (৯ নভেম্বর) রাতে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গৌরনদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ইঞ্জিনিয়ার আব্দুল হালিম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযুক্ত ওই নেতার নাম হুমায়ুন কবির। তিনি সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য এবং সম্প্রতি দেশে ফিরে গৌরনদী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের (গেরাকুল ও দিয়াশুর) সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালিয়ে আসছিলেন। তিনি গৌরনদী পৌরসভার দিয়াশুর মহল্লার বাসিন্দা।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হুমায়ুন কবিরের বাড়িতে অভিযান চালায় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। অভিযানে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধভাবে সংযোগ নিয়ে তা ব্যবহারের সত্যতা পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে অবৈধ সংযোগে ব্যবহৃত বৈদ্যুতিক তার জব্দ এবং তার বাসার বিদ্যুৎ মিটারটি খুলে নিয়ে আসেন কর্মীরা।
ডিজিএম ইঞ্জিনিয়ার আব্দুল হালিম খান জানান, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।