বরিশাল নগরীর ৩০ গোডাউন এলাকা সংলগ্ন ‘সেলফি রোড’ ব্রিজ থেকে ইয়াছিন নামে ৮ বছর বয়সী এক শিশু নিখোঁজ হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু ইয়াছিন ৩০ গোডাউন সেলফি রোড ব্রিজ এলাকায় অবস্থানকালে হঠাৎ নিখোঁজ হয়। পরবর্তীতে পরিবারের লোকজন ও আত্মীয়স্বজনরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শিশুটিকে হারিয়ে তার পরিবার বর্তমানে চরম দুশ্চিন্তা ও গভীর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
নিখোঁজ শিশুর বিবরণ:
নাম: ইয়াছিন বয়স: ৮ বছরনিখোঁজের স্থান: ৩০ গোডাউন সেলফি রোড ব্রিজ, বরিশাল
কোনো সহৃদয় ব্যক্তি যদি শিশুটির সন্ধান পেয়ে থাকেন বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে মানবিক দিক বিবেচনা করে অবিলম্বে নিচের নম্বরে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে:
📞 যোগাযোগের নম্বর: 01738148431
বিশেষ আহ্বান: শিশুটিকে দ্রুত তার বাবা-মায়ের কোলে ফিরিয়ে দিতে সংবাদ ও পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি বেশি শেয়ার করে অনুসন্ধানে সহায়তা করুন।