নিজস্ব প্রতিবেদক:
রোগীবান্ধব পরিবেশ সৃষ্টি ও আধুনিক চিকিৎসাসেবা সুনিশ্চিত করার সংকল্প নিয়ে বরিশালে পালিত হলো ল্যাবএইড লিমিটেড (ডায়াগনস্টিক)-এর বিশেষ ‘সেবা দিবস’। সোমবার ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টার বরিশাল-১ শাখা প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে কর্মসূচিটি সম্পন্ন হয়।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, সেবার মান বৃদ্ধি এবং রোগীদের সাথে আন্তরিক সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে প্রতি মাসের প্রথম সোমবার নিয়মিতভাবে এ ‘সেবা দিবস’ পালন করা হয়ে থাকে।
দিবসটি উপলক্ষে ডায়াগনস্টিক সেন্টারে আসা রোগী ও তাদের স্বজনদের জন্য ছিল বিশেষ আপ্যায়ন ও সার্বিক সহায়তার ব্যবস্থা। সেবাগ্রহীতারা যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই স্বাচ্ছন্দ্যে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা পেতে পারেন, সেদিকে বিশেষ নজর রাখা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ল্যাবএইড লিমিটেড ডায়াগনস্টিক সেন্টার বরিশাল-১-এর ডিজিএম আব্দুল জলিল সিকদার, ডেপুটি ম্যানেজার মিজানুর রহমান, ডেপুটি ম্যানেজার লুনা আফরিন এবং সেলস অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফরহাদুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ল্যাবএইড কর্তৃপক্ষ প্রতিশ্রুতি ব্যক্ত করে জানায়, রোগীদের প্রতি মানবিক আচরণ, সর্বোচ্চ আন্তরিকতা এবং উন্নত চিকিৎসাসেবা সুনিশ্চিত করতে তাদের এই জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।