বরিশাল প্রতিনিধি:
বরিশালের কর্ণকাঠীস্থ দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষে ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৫ ও ১৬ নভেম্বর ২০২৬ (রবি ও সোমবার), বরিশাল বিশ্ববিদ্যালয়ের পূর্ব পাশে (তালুকদার মার্কেট সংলগ্ন, কর্ণকাঠী, বরিশাল) এই মাহফিল অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও খতীবুল উম্মাহ, জামিয়া তা’লীমিয়া মাদ্রাসা, ঢাকার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান ছিদ্দিক (কুয়াকাটা)। বিশেষ অতিথি হিসেবে বয়ান পেশ করবেন চরমোনাইর মরহুম পীর সাহেবের সাহেবজাদা আলহাজ্ব মাওলানা সৈয়দ নাছির আহমাদ কাওছার এবং জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া, বরিশালের মুহাদ্দিস মাওলানা মুফতি রফিকুল ইসলাম।
এছাড়াও মাহফিলে দেশের প্রখ্যাত ওলামায়ে কেরাম ও পীর-মাশায়েখগণ ওয়াজ নসিহত পেশ করবেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—
আলহাজ্ব মাওলানা হাবিবুর রহমান (শাইখুল হাদিস, জামিয়া এমদাদিয়া হরিনাথপুরিয়া মাদ্রাসা, বরিশাল)
মাওলানা আবুল খায়ের আশরাফী (মুহতামিম, জামিয়া এমদাদিয়া হরিনাথপুরিয়া মাদ্রাসা, বরিশাল)
মাওলানা মাহবুবুর রহমান ইলিয়াস (মুফাসসিরে কুরআন, তাঁতীয়াপাড়া, বাকেরগঞ্জ)
মাওলানা মুফতি হাসান মাহমুদ (ইমাম ও খতীব, পশ্চিম রূপাতলী মুন্সী বাড়ি জামে মসজিদ, বরিশাল)
মাওলানা আলী আকবার (ছোট হুজুর) (চরকাউয়া, বরিশাল)
মাওলানা কাজী মামুনুর রশীদ খান ইউসুফী (পীর সাহেব, নলছিটি)
মুফতি আবুল কালাম আজাদা (খতীব, সিদ্দীক বাজার জামে মসজিদ, চরআইচা, বরিশাল)
মাওলানা আবু আবদুল্লাহ খান মাহমুদী (খতীব, বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদ, লোহালপুর, বাউফল)
মাওলানা আল-আমিন হক জিহাদী (প্রতিষ্ঠাতাপরিচালক, অহি-তৌহিদ সুন্নী হরিমতী কওমী মাদ্রাসা, দাসেরহাট, বাকেরগঞ্জ, বরিশাল)
হাফেজ মাহবুবুর রহমান (শায়েস্তাবাদী মাদ্রাসা, চাঁদপুরা, বরিশাল)
আমন্ত্রিত ওলামায়ে কেরাম হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আব্দুল জলিল (খতীব, ডিসি ঘাট জামে মসজিদ, বরিশাল), মাওলানা আবদুল্লাহ আল মামুন (মুহতামিম, শাদেফুল কুরআন মাদ্রাসা, কর্ণকাঠী, বরিশাল), মাওলানা আব্দুল আজিজ খান (সারথখালী, বরিশাল), মাওলানা আব্দুস সালাম (চর আদি, বাকেরগঞ্জ), মাওলানা মেহেদী হাসান আনসারী (খতীব, মীরা বাড়ি জামে মসজিদ, আলেকান্দা, বরিশাল) এবং হাফেজ মাওলানা আল-আমিন (খতীব, ঘোপের হাট জামে মসজিদ, বরিশাল)।
মাহফিলে সভাপতিত্ব করবেন দারুল কুরআন বহুমুখী মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মাওলানা মুফতি নাছির উদ্দিন নাইস। পুরো মাহফিলটি সফলভাবে সম্পন্ন করতে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করা হয়েছে।