নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ২৪ ঘণ্টার পৃথক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখ জুড়ে বিএমপির ৪টি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) নগরীর বিভিন্ন স্থানে এই বিশেষ আভিযানিক পরিচালনা করে।
অভিযানকালে গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—
গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি: ৪ জন
নিয়মিত মামলায় গ্রেফতার: ১৪ জন
অন্যান্য আইনে গ্রেফতার: ১ জন
বরিশাল মহানগর অধ্যাদেশে গ্রেফতার: ১ জন
সর্বমোট ২০ জন অভিযুক্তকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মাদক ও অপরাধ দমনে পুলিশের হটলাইন নম্বর:
মাদকসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বিএমপি কর্তৃপক্ষ। তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে জানানো হয়েছে। যেকোনো তথ্যের জন্য নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ করা হলো:
☎️ 01320-064000
☎️ 01320-064044