নিজস্ব প্রতিবেদক,
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ১৬ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখের ২৪ ঘণ্টার এই বিশেষ অভিযানে মহানগরীর ৪টি থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।
১৭ অক্টোবর ২০২৬ খ্রি. তারিখে বিএমপি মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমন ও ওয়ারেন্ট তামিলের অংশ হিসেবে নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে বিএমপির চারটি থানা এবং গোয়েন্দা পুলিশ।
১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারি পরোয়ানাভূক্ত (জিআর ও সিআর) মোট ০৬ জন পলাতক আসামিকে আটক করা হয়।বিভিন্ন অপরাধে দায়েরকৃত নিয়মিত মামলায় আরও ০৫ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বরিশাল মহানগর অধ্যাদেশে অপরাধজনিত কারণে ১৭ জনকে গ্রেফতার করা হয়।সব মিলিয়ে গত ২৪ ঘণ্টার এই বিশেষ আভিযানিক কার্যক্রমে মোট ৩০ জন অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিএমপি সূত্র আরও জানায়, নগরবাসীর সাধারণ নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।