
সম্প্রতি উজ্জলা জামিনে মুক্ত হয়ে পুনরায় মাদক ব্যবসা চালিয়ে যাওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে তার বাড়িতে হামলা চালায়। তবে এই ঘটনাকে ‘মুক্তিযোদ্ধা ও মানবতাবিরোধী মামলার সাক্ষীর বাড়িতে হামলা’ বলে কিছু সংবাদমাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা। উজ্জলার বাবা ও স্বামী অতীতে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী হলেও এই হামলার সঙ্গে মামলার কোনো সম্পর্ক নেই বলে নিশ্চিত করেছেন স্বয়ং বীরাঙ্গনা জমিলা খাতুনের ছেলে ফারুক আহমেদ। তিনি জানান, তাদের পরিবার সম্পূর্ণ নিরাপদ ও ভালো আছে।
মাদকবিরোধী ঐক্য পরিষদের নেতারাও স্পষ্ট করেছেন যে, মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা রয়েছে এবং এই হামলাটি কেবল মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভের বহিঃপ্রকাশ মাত্র। শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সুহেল জানিয়েছেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।