প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৬, ৯:২৫ এ.এম
রাজধানীর মগবাজারে জনপ্রিয় সংগীতশিল্পী আসিফের গাড়ি লক্ষ্য করে গুলি

রাজধানীর মগবাজার এলাকায় আজ শনিবার ভোরে চিত্র ও জনপ্রিয় সংগীতশিল্পী এবং বিসিবি-র সাবেক পরিচালক আসিফ আকবরের গাড়িকে লক্ষ্য করে গুলি চালিয়েছে একদল দুর্বৃত্ত।
তবে ঘটনার সময় আসিফ আকবর গাড়ির ভেতর না থাকায় অলৌকিকভাবে কোনো প্রকার ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছেন। হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হামলার বিষযটি নিশ্চিত করেছেন।
পুলিশ জানিয়েছে, ঠিক কী উদ্দেশ্যে বা কোন শত্রুতাবশত এই হামলার ঘটনা ঘটেছে, তা এখনও পরিষ্কার নয়। কোনো ব্যক্তিগত কিংবা পেশাগত কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
Copyright © 2026 Bangla Television - বাংলা টেলিভিশন. All rights reserved.