
সৌদি আরবের জেদ্দায় মদিনা থেকে ফেরার পথে আল-হিমনা এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি তিনটি পরিবারের ১৩ জন সদস্য হতাহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোর সবাই কক্সবাজার জেলার বাসিন্দা। জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট থেকে ঢাকায় পাঠানো প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দুর্ঘটনাকবলিত গাড়িটিতে সৌদি আরবের 'আল-আবির' কোম্পানিতে কর্মরত চারজন কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যরা ছিলেন। ট্রাফিক দপ্তরের প্রাথমিক ধারণা অনুযায়ী, দুর্ঘটনার সময় গাড়িটির গতিবেগ ঘণ্টায় প্রায় ১৬০ কিলোমিটার ছিল। অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বলে ধারণা করা হচ্ছে।
নিহত ও আহতদের বিবরণ: