
ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের দমনে ইসরায়েলের বাড়িয়ে দেওয়া সামরিক সহায়তার হাত ফিরিয়ে দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রিয়াদকে এই জোটে আনার চেষ্টা করা হলেও তা সফল হয়নি।
ইসরায়েলি দৈনিক ‘হারেৎজ’-এর এক বিশেষ প্রতিবেদনে সম্প্রতি এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে একটি কূটনৈতিক সূত্রের বরাতে জানানো হয়, ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়ে বিন্দুমাত্র আগ্রহ দেখাননি সৌদি যুবরাজ। মূলত ইসরায়েলের সঙ্গে সরাসরি কোনো সামরিক সমঝোতায় গেলে নিজ দেশের সাধারণ জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও অসন্তোষ সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কা থেকেই তেল আবিবের এই প্রস্তাব নাকচ করে দিয়েছে রিয়াদ।