​বিশেষ প্রতিনিধি:

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য বেগম সেলিমা রহমান।

​বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ২:০০ টায় তিনি বিসিসি কার্যালয়ে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা ও শুভেচ্ছা জানান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বিসিসির বর্তমান প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

​পরিদর্শনকালে বেগম সেলিমা রহমান সিটি কর্পোরেশনের সার্বিক কার্যক্রম ও নাগরিক সেবা খাতের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজখবর নেন। একই সাথে তিনি উপস্থিত দলের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কুশল বিনিময় করেন।

​এ সময় বিসিসি কার্যালয়ে বরিশাল জেলা ও মহানগর বিএনপি এবং দলটির অঙ্গসংগঠনের শীর্ষনেতৃবৃন্দসহ কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

​উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বিসিসির সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলতাফ মাহমুদ শিকদার, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার এবং প্রধান প্রকৌশলী মো. হুমায়ুন কবির।

​এছাড়া অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিসিসির সাবেক কাউন্সিলর হাবিবুর রহমান টিপু, মহানগর বিএনপির সদস্য কামরুল হাসান রতন ও আহমেদ জ্যাকি অনুপম, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান মঞ্জু, যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য শামীম আকবর, বরিশাল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পাপিয়া আজাদসহ জেলা ও মহানগর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।