নিজস্ব প্রতিবেদক

ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রপথিক, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং নারীর মানবাধিকার ও অধিকার আদায়ের আজীবন সংগ্রামী ব্যক্তিত্ব মনোরমা বসু (মাসিমা)-র সমাধিতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।​১৬ অক্টোবর (২০২৬) শুক্রবার সকাল ১১টায় বরিশাল মহাশ্মশানে অবস্থিত তাঁর সমাধিতে বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও নারী সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ ও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়।
​এদিন সকাল থেকেই বিপ্লবী মনোরমা বসু মাসিমার প্রতি শ্রদ্ধা জানাতে মহাশ্মশানে সমবেত হন নানা শ্রেণি-পেশার মানুষ। ‘মনোরমা বসু মাসিমা আনন্দ নিবাস স্বাস্থ্য শিক্ষা কেন্দ্র’-এর পক্ষ থেকে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন আনোয়ার জাহিদ, আমিনুর রহমান খোকন, শুভংকর চক্রবর্তী, প্রশান্ত সাহা, সাখাওয়াত হোসেন ও সালমা খান।
​বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশাল জেলা কমিটির পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন পুষ্প চক্রবর্তী, সালমা খান, শিউলি সাহা ও শুক্লা দাস।
​এছাড়া আইসিডি (ICD)-র পক্ষ থেকে গভীর শ্রদ্ধা জানান সংগঠনটির নির্বাহী পরিচালক কাজী নওশাদ রাসেল, শাহিন হাওলাদার ও আব্দুল কাইয়ুম।
​শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সকল স্তরের নারী-পুরুষ মনোরমা বসু মাসিমার সংগ্রামী জীবন, অসাম্প্রদায়িক চেতনা, সমাজসেবামূলক কর্মকাণ্ড এবং নারীদের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে স্মরণ করেন।