বিশেষ প্রতিনিধি, বরিশাল:

পবিত্র শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল সদর উপজেলার সনাতন ধর্মাবলম্বী পরিবারগুলোর মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

​বরিশাল সদর-৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরওয়ারের উদ্যোগে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়।
​শুক্রবার সন্ধ্যায় নগরীর একটি স্থানীয় হলরুমে আয়োজিত এক সুধী সমাবেশে এই অর্থ বিতরণ করা হয়।​বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা পরস্পরের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন। বক্তারা বক্তব্যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপনের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোঃ রহমাতুল্লাহ।
​এছাড়াও সনাতন ধর্মাবলম্বী ও স্থানীয় সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,
​মানিক মুখার্জি কুডু, সভাপতি, জেলা পূজা উদযাপন পরিষদ।
​মৃণাল কান্তি সাহা, সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বরিশাল।
​নারায়ণ চন্দ্র দে নারু, সাবেক সভাপতি, মহানগর পূজা উদযাপন পরিষদ।
​অ্যাডভোকেট প্রিয় লাল মন্ডল, সহ-সভাপতি, জেলা কমিটি।
​আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ সনাতন ধর্মাবলম্বী প্রতিনিধি ও পরিবারগুলোর হাতে নগদ আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।