​কক্সবাজারের হিমছড়ির অনিরাপদ পয়েন্টে সাগরের ঢেউয়ে ভেসে গিয়ে তিন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) বিকেলে হিমছড়ি ম্যারিনা রিসোর্টের জাদুঘর-সংলগ্ন সৈকতে গোসলে নেমে এই দুর্ঘটনা ঘটে।

​ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় একজনকে জীবিত উদ্ধার করে সংকটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া এখনও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, কক্সবাজারে আসা এই পর্যটক দলের কারও সাঁতার জানা ছিল না। পানিতে অন্যদের ডুবে যেতে দেখে বাঁচাতে গিয়েই মূলতঃ এই প্রাণহানির ঘটনা ঘটে।

​নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—আল মাহিবুর ইবনে মোকাররম (২৪) ও সাইবুল হক জিসান (২৩)। নিহত অন্যজনের নাম ও পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে প্রথম তিনজনের মরদেহ উদ্ধার করেন।

​জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান সায়েম জানান, নিখোঁজ বাকি দুই পর্যটককে উদ্ধারে সৈকত জুড়ে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।