বরিশালে কিশোরী ধর্ষণ মামলার ২৪ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি-৮। গত সোমবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বানারীপাড়া থানার কুন্দিহার গ্রাম থেকে মো. জাকির হোসেন নামের ওই আসামিকে আটক করা হয়।

​এসআরবি-৮ সূত্রে জানা যায়, উজিরপুর থানার হারতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাকির হোসেন দীর্ঘদিন ধরে এক কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। গত ২২ অক্টোবর সকালে বাড়ির পাশে শাক তুলতে যাওয়ার সময় ওই কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন তিনি। কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে জাকির পালিয়ে যান।

​এ ঘটনায় ভুক্তভোগীর বাবা উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তার অধিযাচনপত্রের ভিত্তিতে এসআরবি-৮ বরিশালের আভিযানিক দল তথ্যপ্রযুক্তি ও স্থানীয় সোর্সের সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে। পরে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য তাকে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়।