​নিজস্ব প্রতিবেদক, বরিশাল

​বরিশাল সার্কিট হাউজে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মানবিক সহায়তা প্রদান করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মনজুর মোর্শেদ চৌধুরী।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্।

​এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার জনাব খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি জনাব মোঃ জুলফিকার আলী হায়দারসহ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রতিনিধিরা।
​বক্তব্যে অতিথিরা দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তাদের চলাচলের স্বাধীনতা ও সুরক্ষা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি, সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলোকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
​পরে অতিথিরা উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের হাতে আনুষ্ঠানিকভাবে সাদাছড়ি তুলে দেন।