ঢাকার তুরাগ নদ থেকে নিখোঁজের এক দিন পর কে এম তাহসিফ সাউরি (২৮) নামের বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। গত বুধবার বিকেলে নদীটির রাজাবাড়ি ঘাট সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ফ্লাইট লেফটেন্যান্ট পদ থেকে অবসরে ছিলেন এবং পরিবারের সঙ্গে উত্তরার ১৮ নম্বর সেক্টরে বসবাস করতেন।

​টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তারা বিকেল সাড়ে চারটার দিকে তুরাগ নদ থেকে মরদেহটি উদ্ধার করেন। এরপর প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

​গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।