1. নিজস্ব প্রতিবেদক, নলছিটি (ঝালকাঠী):

ঝালকাঠির নলছিটি উপজেলায় ১৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ।

​বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের তেওলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃতরা হলেন—১. মো. জাহিদ (৩৫), সাং- তেওলা গ্রাম।২. মো. অন্তু হাওলাদার (১৯), সাং- সূর্যপাশা গ্রাম।৩. মো. তুহিন তালুকদার (১৭), সাং- লৌহজং, মুন্সীগঞ্জ।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নলছিটি থানার এসআই মো. হেমায়েত উদ্দিনের নেতৃত্বে একটি পুলিশ দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নলছিটি থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

​মাদকপাচারে জড়িতদের বিরুদ্ধে পুলিশের এই ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে থানা প্রশাসন। এদিকে মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে মাদকের বিরুদ্ধে শক্তিশালী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর দিয়েছেন স্থানীয় সচেতন নাগরিক ও বাসিন্দারা।