বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ নেতা ও ঢাকা-৪ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​মঙ্গলবার রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

​সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি বার্তার মাধ্যমে তাঁর প্রয়াণের খবরটি নিশ্চিত করেন তাঁর সন্তান ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ। পোস্টে তিনি তাঁর পিতার রুহের মাগফিরাত কামনা করে চিকিৎসাধীন অবস্থায় বিদায় নেওয়ার বিষয়টি ভক্ত ও সহকর্মীদের জানান।

​তাঁর এই অকাল প্রয়াণে দলের নেতাকর্মী ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।