সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালের চৌমাথায় মহাসড়ক-ফুটপাত দখলমুক্ত করতে বিসিসির অভিযান বিশ্ববাজারে তেলের দাপট: ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়াল বিলুপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন, শিক্ষক নিয়োগ যাবে এসএসসি-র অধীনে কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণী পর্যটকের ‘একটা ডিম ১৫ টাকা’—কোটি নিম্নবিত্তের কাছে আজ এক আতঙ্কের নাম: নাহিদ ইসলাম স্কোয়াড নিয়ে অসন্তোষ: পর্তুগাল ক্যাম্প ছেড়ে মাদ্রিদে রোনালদো, পিছু নিলেন কিট ম্যানেজারও! এলডিসি উত্তরণের পরও ৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার ২৩ নারীর সঙ্গে ‘নকল মেসির’ সম্পর্কের গল্প কি সত্যি বিএনপির সাথে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণী পর্যটকের

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে হোটেলে ফেরার পথে চলন্ত ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে সীমা আক্তার (১৮) নামের এক তরুণী পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) কক্সবাজার শহরের সুগন্ধা পয়েন্টসংলগ্ন সড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত সীমা আক্তার কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় আলমপুর এলাকার মাহাবুব আলমের মেয়ে। তিনি স্থানীয় ফাতেমাতুজ্জুহুরা মহিলা মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

যেভাবে ঘটল দুর্ঘটনা

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের ভারপ্রাপ্ত পুলিশ সুপার আজমল হোসেন জানান, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যদের সঙ্গে ইজিবাইকে করে সুগন্ধা সৈকতে বেড়াতে যান সীমা। ঘোরাঘুরি শেষে হোটেলে ফেরার পথে চলন্ত ইজিবাইকের চাকায় হঠাৎ সীমার গলার ওড়না পেঁচিয়ে যায়। এতে তিনি গাড়িতেই মারাত্মকভাবে জখম ও গুরুতর আহত হন।

দুর্ঘটনাকবলিত স্থান থেকে স্বজনরা তাঁকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে

নিহতের স্বজনরা জানান, সম্প্রতি সীমার ফুফাতো ভাইয়ের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের অনুষ্ঠান শেষে নতুন বউসহ ফুফির পরিবারের মোট ১৫ জনের একটি দল দেবিদ্বারের বড় আলমপুর থেকে গত সোমবার (৫ অক্টোবর) ভোরে কক্সবাজার পৌঁছায়। মঙ্গলবার সকালে সবাই মিলে সুগন্ধা সৈকতে আনন্দ করতে বের হলেও ফেরার পথেই ঘটে এই মর্মান্তিক ট্র্যাজেডি।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারের সদস্যদের সাথে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ