বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

আরএমপি তিন থানায় গাড়ি হস্তান্তর

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২২

আরএমপি’র ৩ থানায় গাড়ি হস্তান্তর করলেন পুলিশ কমিশনার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কাজে গতিশীলতা ফেরাতে ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত ৩টি গাড়ি থানায় হস্তান্তর করেছেন আরএমপি’র পুলিশ কমিশনার।

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় আরএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে আরএমপি’র পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত ৩টি গাড়ি থানায় হস্তান্তর করেন। এসময় নগরীর বোয়ালিয়া, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ গাড়ি ৩টি বুঝে নেন।

গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরসহ কয়েকটি থানা, ডিবি অফিস, ট্রাফিক অফিস, ফাঁড়ি ও পুলিশ বক্স ক্ষতিগ্রস্ত হয়। লুট হয় সরকারি অস্ত্র-গুলি ও সরকারি মালামাল। একই সাথে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি সরকারি গাড়ি, মোটরসাইকেল ও পুলিশ সদস্যের ব্যক্তিগত মোটরসাইকেল। এতে ব্যাহত হয় পুলিশের টহল কার্যক্রম। ফলে অনেকটাই বাঁধাগ্রস্ত হয়ে পড়ে রাজশাহী নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ। রাজশাহী মহানগরী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রম গতিশীলতা আনয়নে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রাপ্ত গাড়িগুলো আরএমপি’র বোয়ালিয়া, শাহমখদুম ও কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরো বলেন, ইতোমধ্যে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অগ্নি সংযোগে ক্ষতিগ্রস্ত ডিবি অফিস সংস্কার পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত আরএমপি ট্রাফিক অফিস সংস্কার কাজ চলছে এবং খুব শীঘ্রই অফিসের কার্যক্রম শুরু হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন, আরএমপি’র নগর বিশেষ শাখার বিশেষ পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) কে. এম. আরিফুল হক, বিপিএম, পিপিএম, পিওএম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জী, পিপিএম, বোয়ালিয়া ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) অনির্বান চাকমা, উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন এবং আরএমপি’র অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ