রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালের চৌমাথায় মহাসড়ক-ফুটপাত দখলমুক্ত করতে বিসিসির অভিযান বিশ্ববাজারে তেলের দাপট: ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০১ ডলার ছাড়াল বিলুপ্ত হচ্ছে পশ্চিমবঙ্গ মাদরাসা সার্ভিস কমিশন, শিক্ষক নিয়োগ যাবে এসএসসি-র অধীনে কক্সবাজারে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল তরুণী পর্যটকের ‘একটা ডিম ১৫ টাকা’—কোটি নিম্নবিত্তের কাছে আজ এক আতঙ্কের নাম: নাহিদ ইসলাম স্কোয়াড নিয়ে অসন্তোষ: পর্তুগাল ক্যাম্প ছেড়ে মাদ্রিদে রোনালদো, পিছু নিলেন কিট ম্যানেজারও! এলডিসি উত্তরণের পরও ৯২% পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার ২৩ নারীর সঙ্গে ‘নকল মেসির’ সম্পর্কের গল্প কি সত্যি বিএনপির সাথে চাঁদাবাজির ট্যাগিংয়ের চেষ্টা চলছে: তথ্য উপদেষ্টা অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

৫ বছর পর নিউ ইয়র্কের ‘ঢালিউড অ্যাওয়ার্ড’-এ শাকিব খান: পাচ্ছেন বিশেষ সম্মাননা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

প্রবাসী বাঙালিদের সাংস্কৃতিক উন্মাদনা বাড়িয়ে দিতে আবারও নিউ ইয়র্কে বসতে যাচ্ছে মেগা আয়োজন ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৬’। আগামী ১০ অক্টোবর নিউ ইয়র্কের লং আইল্যান্ড সিটির ঐতিহ্যবাহী ইভাঞ্চল চার্চ সেন্টারে অনুষ্ঠিত হবে এই জমকালো আসর। এবারের আসরের সবচেয়ে বড় আকর্ষণ—দীর্ঘ পাঁচ বছরের বিরতি ভেঙে এতে অংশ নিচ্ছেন ঢাকাই সিনেমার শীর্ষ তারকা ও ঢালিউড কিং শাকিব খান।

প্রবাসে দেশীয় সংস্কৃতির চর্চা ও ঐতিহ্য ধরে রাখতে প্রতিবছর এই অ্যাওয়ার্ডের আয়োজন করে আসছে ‘শো টাইম’ (Show Time)। এবার বিনোদনপ্রেমীদের জন্য বড় চমক হিসেবে শাকিব খানকে প্রদান করা হবে এক বিশেষ সম্মাননা। আয়োজকরা জানিয়েছেন, সম্মাননা গ্রহণের পাশাপাশি মঞ্চে জমকালো পারফর্মও করবেন এই তারকা। এর আগে সর্বশেষ ২০২১ সালে জ্যামাইকায় অনুষ্ঠিত ১৯তম আসরে অংশ নিয়েছিলেন শাকিব খান।

দীর্ঘদিন পর শাকিব খানের অংশগ্রহণ এবং ঢালিউডের এই মেগা ইভেন্টকে ঘিরে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

তারকাদের রাজকীয় মিলনমেলা

চলচ্চিত্র, নাট্যাঙ্গন ও সংগীতের একঝাঁক জনপ্রিয় তারকার উপস্থিতিতে এবারের ঢালিউড অ্যাওয়ার্ড রূপ নিতে যাচ্ছে তারকাদের বড় মিলনমেলায়। অনুষ্ঠান মাতাতে ঢাকা থেকে মার্কিন মুলুকে উড়াল দিচ্ছেন ঢালিউডের জনপ্রিয় সব নাম।

তারকাদের তালিকায় রয়েছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন, খলনায়ক মিশা সওদাগর, অমিত হাসান, চঞ্চল চৌধুরী, নিরব হোসেন, ইমন, তমা মির্জা, প্রার্থনা ফারদিন দীঘি, তানজিয়া জামান মিথিলা, স্পর্শিয়া এবং সামিরা খান মাহি।

শুধু অভিনয় নয়, সংগীতাঙ্গনের তারকাদের উপস্থিতিতেও জমজমাট থাকবে মঞ্চ। অনুষ্ঠানে সরাসরি গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী রিজিয়া পারভীন, এস আই টুটুল ও বিন্দু কনা। আয়োজকদের আশা, বিনোদন জগতের এই মেলবন্ধন নিউ ইয়র্কের প্রবাসী বাঙালিদের দারুণ এক সন্ধ্যা উপহার দেবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ