বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

আইনি নিষেধাজ্ঞা অমান্য করে বরিশাল নগরে জলাশয় ভরাট, পরিবেশবাদীদের উদ্বেগ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৭

​নিজস্ব প্রতিবেদক, বরিশাল

​বরিশাল নগরজুড়ে আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে পুকুর ও দিঘি ভরাটের মহোৎসব। একের পর এক জলাশয় ভরাট করায় নগরের পরিবেশগত ভারসাম্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। সম্প্রতি নগরের ১৮ নম্বর ওয়ার্ডের বটতলাসংলগ্ন আদম আলী হাজি গলিতে বালু ফেলে একটি পুকুর ভরাটের চেষ্টা চালানো হলে বরিশাল সিটি করপোরেশনের (বসিক) উচ্ছেদ শাখা গিয়ে তা বন্ধ করে দেয়। এ নিয়ে চলতি বছর নগরে অন্তত ছয়টি পুকুর ও দিঘি ভরাট কিংবা ভরাটের অপচেষ্টা চালানো হলো।

​স্থানীয় সূত্রে জানা যায়, বটতলা মসজিদের নির্মাণকাজের বালু পাইপের মাধ্যমে এনে পার্শ্ববর্তী আদম আলী হাজি গলির একটি পুরনো জলাশয় ভরাট করা হচ্ছিল। গতকাল মঙ্গলবার দুপুরে খবর পেয়ে সিটি করপোরেশনের উচ্ছেদ শাখা সরজমিনে গিয়ে বালুর পাইপ সরিয়ে কাজ বন্ধ করে দেয় এবং সেখানে সতর্কতামূলক সাইনবোর্ড ঝুলিয়ে দেয়।

​ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, অতিরিক্ত বালু ফেলার কারণে ইতিমধ্যে পুকুরটির বড় অংশ ভরাট হয়ে ছোট হয়ে এসেছে। চারপাশের পাকা দালানকোঠার চাপে জলাশয়টি এখন মৃতপ্রায়। ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মীর জাহিদুল কবির জানান, একসময় প্রায় ২০ শতাংশ আয়তনের এই পুকুরটিতে স্থানীয় মানুষ গোসল ও ব্যবহারের কাজ চালাতেন। কিন্তু মসজিদের নির্মাণকাজের বালু ফেলার সুযোগে পুকুরটির মালিকানা দাবিদারদের যোগসাজশে এটি দখলের পাঁতারা চলছে।

​অন্যদিকে, পুকুরটির মালিকানা দাবিদার মো. আব্দুল হালিম জানান, পৈতৃকসূত্রে প্রাপ্ত এই জমিটি সিএস ও আরএস খতিয়ানে জমি হিসেবেই উল্লেখ আছে। সেখানে হিন্দুদের পুরনো একটি ছোট ডোবা ছিল। সিটি করপোরেশন জলাশয় দাবি করলেই তা মেনে নেওয়া যায় না। তবে বর্তমানে তাঁরা কোনো ভরাটকাজ করছেন না বলে দাবি করেন।

​সিটি করপোরেশনের উচ্ছেদ শাখার প্রধান মো. লকিতুল্লাহ সিকদার বলেন, “প্রাকৃতিক জলাধার সংরক্ষণ আইন, ২০০০-এর ৮ ধারা অনুযায়ী যেকোনো ধরনের জলাশয় ভরাট করা দণ্ডনীয় অপরাধ। পূর্বেও এই স্থানটি ভরাটের চেষ্টা করা হয়েছিল এবং অভিযুক্তদের নোটিশ দেওয়া হয়েছিল। গতকাল খবর পেয়েই টিম পাঠিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।”

​চলতি বছরে কেবল এই পুকুরটিই নয়; ইতিপূর্বে সরকারি বরিশাল কলেজের পুকুর, ঐতিহাসিক সীতারামের দিঘি, নথুল্লাবাদ আলী চেয়ারম্যানের দিঘি, ১ নম্বর ওয়ার্ডের সরদার সড়কের দিঘি এবং ১৯ নম্বর ওয়ার্ডের মা ও শিশুকল্যাণকেন্দ্রের পুকুর ভরাট ও দখলের চেষ্টা চালানো হয়েছে।

​বরিশালে একের পর এক প্রাকৃতিক জলাধার বিলুপ্তির এই প্রবণতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন। তিনি বলেন, “পরিবেশ সংরক্ষণ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেভাবে পুকুর ও দিঘি ভরাট করা হচ্ছে, তা বরিশালের সামগ্রিক পরিবেশের জন্য বিরাট হুমকি। বেলা বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আইনি পদক্ষেপ নিচ্ছে। তবে এই সংকট থেকে বাঁচতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সর্বস্তরে জনসচেতনতা গড়ে তোলা জরুরি।”


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ