বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩৫

বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর

​নিজস্ব প্রতিবেদক,
বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) মালিকানাধীন ভূমি ব্যবহারের লক্ষ্যে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটি, বরিশালের সঙ্গে এক আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
​আজ ১১ নভেম্বর, বুধবার নগরভবনে বরিশাল সিটি কর্পোরেশন ও বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির প্রতিনিধিদের এক যৌথ সভায় উভয় পক্ষের মধ্যে এই দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।
​চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন এবং বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির পক্ষে সংস্থার পালক পুরোহিত ফাদার লরেন্স লেকাতলী গোমেজ উপস্থিত থেকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
​এ সময় অন্যান্যের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম আমিনসহ বিসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ক্যাথলিক ডাইওসিস সোসাইটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
​বিসিসি সূত্র জানায়, এই চুক্তির মাধ্যমে বিসিসির মালিকানাধীন নির্দিষ্ট ভূমি নিয়মমাফিক ক্যাথলিক ডাইওসিস সোসাইটির বিভিন্ন সামাজিক ও প্রাতিষ্ঠানিক ব্যবহারের সুযোগ সৃষ্টি হলো।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ