বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

মগড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাফিজুর রহমান পারভেজ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৫

নিজস্ব প্রতিবেদক :

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঝালকাঠি জেলাধীন নলছিটি উপজেলার মগড় ইউনিয়নে আলোচনায় হাফিজুর রহমান পারভেজ। জানাগেছে, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। সাবেক ছাত্র নেতা এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান এবং সামাজিক কর্মকান্ডে জরিত। তিনি রায়পুর সৈয়দ আব্দুল লতিফ মাধ্যমিক বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি। অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক সহ অভিভাবকদের নিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষা ক্ষেত্রে তার রয়েছে অসামান্য অবদান সেই জায়গা থেকেই প্রতিষ্ঠা করেন আলোচিত বরিশাল অনির্বান কোচিং সেন্টার। তিনি একজন শিক্ষানুরাগী উচ্চ শিক্ষিত তরুণ সমাজ সেবক।

হাফিজুর রহমান পারভেজ মনে করেন,একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব কেবল নির্বাচনে জয়লাভের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং নির্বাচিত হওয়ার পর জনগণের আস্থা রক্ষা, সেবার মান উন্নয়ন এবং এলাকার সার্বিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি।
এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও স্বাস্থ্যসেবার প্রসার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং সরকারি সহায়তা যথাযথভাবে বণ্টনের মতো বিষয়গুলো প্রধান্য দিয়ে কাজ করা। আর আমি সেটা পারবো কারন আমাদের বর্তমান এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো আমাকে সর্বাত্তক সহয়তা করবেন।এছাড়াও বর্তমান এমপি মহোদয়ের নলছিটি ও ঝালকাঠি নিয়ে তার রয়েছে পরিকল্পিত উন্নয়ন মহাপরিকল্পনা। যার অংশ হিসেবে মগড় ইউনিয়ন হবে একটি মডেল ইউনিয়ন।

তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি জনগণের প্রত্যাশা পূরণ করতে হলে একজন সম্ভাব্য প্রার্থীকে দল-মতনির্বিশেষে সবার কথা শোনার মানসিকতা, স্বচ্ছতা এবং জবাবদিহির প্রতিশ্রুতি দিতে হয়। বিশেষ করে দরিদ্র, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষা এবং নাগরিক সেবা সহজলভ্য করার বিষয়ে কার্যকর উদ্যোগ তৃণমূল মানুষের কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারে গ্রহণযোগ্য করে তুলতে পারে একজন প্রতিনিধিকে।

আমার নির্বাচনে আসার ক্ষেএে লক্ষ্য উদ্দেশ্য একটাই সেটা হলো আমাদের অবহেলিত মগড় ইউনিয়নের সার্বিক উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক, সুখী, সমৃদ্ধশালী এবং উন্নয়ন মুখী ইউনিয়ন গড়ে তোলা। যেখানে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত একটি শান্তিপ্রিয় নিরাপদ মগড় ইউনিয়ন হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে।

সব মিলিয়ে, হাফিজুর রহমান পারভেজের সম্ভাব্য প্রার্থিতা স্থানীয় নেতৃত্ব ও জনপ্রতিনিধিত্বের আলোচনায় একটি উল্লেখযোগ্য বিষয় হয়ে দাড়িয়েছে এখন দেখার বিষয়, জনসম্পৃক্ততা, রাজনৈতিক কর্মকাণ্ড এবং এলাকার উন্নয়ন ভাবনাকে সামনে রেখে তিনি কীভাবে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নির্ধারণ করেন।কারন একজন জনপ্রতিনিধির প্রকৃত সাফল্য নির্ধারিত হয় জনগণের আস্থা অর্জন, প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং মানুষের পাশে থাকার মাধ্যমে। সম্ভাব্য প্রার্থী হিসেবে হাফিজুর রহমান পারভেজের ক্ষেত্রেও এসব বিষয়ই হবে মূল্যায়নের গুরুত্বপূর্ণ মাপকাঠি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ