বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৬১

বরিশাল প্রতিনিধি,

বরিশালের গৌরনদীতে ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন আশোকাঠী ফিলিং স্টেশনের কর্মচারী মো. মহিউদ্দিন তালুকদার। সোমবার দুপুরে চার লাখ টাকা নিয়ে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

​আশোকাঠী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. জাহিদ হোসেন জানান, সোমবার বেলা ৩টার দিকে প্রতিষ্ঠানের চার লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বের হন মহিউদ্দিন। দীর্ঘ সময় পার হলেও তিনি ফিরে না আসায় ও যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় স্বজনেরাসহ সহকর্মীরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে উপজেলা পরিষদের দক্ষিণ পাশে সাহা বাড়ির নিকটবর্তী একটি জঙ্গল থেকে তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে মহিউদ্দিনের কোনো খোঁজ মেলেনি।

​সহকর্মীদের মতে, মহিউদ্দিন অত্যন্ত নম্র, ভদ্র ও দায়িত্বশীল একজন কর্মচারী ছিলেন। তাঁর এমন হঠাৎ অন্তর্ধানে পরিবার ও সহকর্মীদের মাঝে তীব্র উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে।

​এ ঘটনায় গৌরনদী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল জানান, নিখোঁজ কর্মচারীকে দ্রুত উদ্ধার এবং পুরো ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশি তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ