বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব’—নিহত সেনাসদস্যের স্ত্রীর আহাজারি

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৪১

চার বছর আগে পার্শ্ববর্তী গ্রামের সুমাইয়া আক্তারকে (২২) বিয়ে করেছিলেন সেনাসদস্য তিতাস শেখ। কথা ছিল আগামী ডিসেম্বর মাসে স্ত্রীকে নিজের কর্মস্থলে নিয়ে যাবেন। কিন্তু তার আগেই সন্ত্রাসীদের বুলেট তাঁর জীবন প্রদীপ নিভিয়ে দিল।

​কক্সবাজারের টেকনাফে যৌথ বাহিনীর অভিযানে সশস্ত্র মানব পাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে নিহত হন ২৭ বছর বয়সী সেনাসদস্য তিতাস শেখ। তিনি সেনাবাহিনীর ১ বীর ইউনিটের সদস্য হিসেবে টেকনাফের রঙ্গীখালী আর্মি ক্যাম্পে কর্মরত ছিলেন। তাঁর পরিবারে সেনাসদস্যের গৌরবময় ঐতিহ্য রয়েছে; তাঁর বাবা আফজাল শেখ একজন অবসরপ্রাপ্ত সেনাসদস্য এবং ছোট ভাই আকাশ হোসেনও বর্তমানে সেনাবাহিনীতে কর্মরত।

​গত বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফের রঙ্গীখালী এলাকার গহিন পাহাড়ে অভিযানের সময় বাঁ কাঁধে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন তিতাস শেখ। রামুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​শুক্রবার বিকেলে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে তাঁর মরদেহ ফরিদপুরের নগরকান্দায় পৌঁছালে মা–বাবা, স্ত্রী ও আত্মীয়স্বজনের কান্নায় পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে। স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই পাগলপ্রায় স্ত্রী সুমাইয়া আক্তার বিলাপ করে বলছিলেন, ‘আমাকেও নিয়ে যাও, আমি কেমনে থাকব! আমার কোনো অস্তিত্ব রইল না!’ এদিকে গত বুধবার রাতে মায়ের সঙ্গে শেষ কথা হয়েছিল তিতাসের। তিনি মাকে বলেছিলেন, ‘আগামীকাল বিকেলে অভিযানে যাব, দোয়া কইরো মা।’ ছেলের এই কথাই যে শেষ কথা হবে, তা ঘুনাক্ষরেও ভাবতে পারেননি তাঁর মা রেখা বেগম।

​শুক্রবার বাদ মাগরিব স্থানীয় উচ্চবিদ্যালয় মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় (গার্ড অব অনার ও ২১ বার তোপধ্বনি) লস্করদিয়া গ্রামের স্থানীয় কবরস্থানে নানির কবরের পাশে তাঁকে দাফন করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ