বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

উজিরপুরে যুবদল কর্মী হত্যা: পদ্মা সেতুতে ধরা ৯, আসামিদের ঘরে আগুন

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৫

বিশেষ প্রতিনিধি:

বরিশালের উজিরপুরে যুবদল কর্মী কাওসার হাওলাদারকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। ঘাতকদের গ্রেপ্তারের পাশাপাশি মামলায় অভিযুক্ত দুই আসামির বসতবাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

​শনিবার সন্ধ্যার পর উপজেলার সাতলা ইউনিয়নের আলামদী গ্রামে হত্যা মামলার প্রধান আসামি সজল মোল্লা এবং ভরচ্ছন্ন এলাকার নান্না মোল্লার বাড়িতে অগ্নিসংযোগ করে অজ্ঞাত দুর্বৃত্তরা।

​উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে যোগাযোগের পথ সংকীর্ণ হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি যেতে পারেনি, ফলে একটি টিনের ঘর সম্পূর্ণ পুড়ে যায়। অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

​যেভাবে ঘটেছিল হত্যাকাণ্ড:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সাতলা-কান্দি সড়কের সীমান্ত এলাকায় কাওসার হাওলাদার ও ওয়ার্ড বিএনপির সভাপতি রাশেদ আমিনের ওপর ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়। আত্মরক্ষার্থে তাঁরা পাশের এক বাড়িতে আশ্রয় নিলেও দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে এবং খাটের নিচে লুকিয়ে থাকা কাওসারকে টেনে বের করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক কাওসারকে মৃত ঘোষণা করেন।

​পদ্মা সেতু এলাকা থেকে গ্রেপ্তার ৯:

হত্যাকাণ্ড ঘটিয়ে ঢাকায় পালিয়ে যাওয়ার পথে শুক্রবার রাতেই প্রযুক্তির সহায়তায় পদ্মা সেতুর টোল প্লাজা এলাকা থেকে একটি মাইক্রোবাসসহ নয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

​গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— সজল মোল্লা, শামীম মোল্লা, তরিকুল ইসলাম, সোহাগ, সাগর শেখ, হাসিব শেখ, হাবিব শেখ, মাহাবুবুর রহমান ও শরীফ হোসেন।

​শনিবার নিহতের মেজ ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় মামলা দায়ের করেন। জানাজা শেষে কাওসারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বর্তমানে এলাকাটিতে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ