বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

উজিরপুরে সংখ্যালঘু হিন্দু পরিবারের পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ, বৃদ্ধকে প্রাণনাশের হুমকি

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩৬

নিজস্ব প্রতিবেদক,
​বরিশালের উজিরপুর উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ডে একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের পৈতৃক সম্পত্তি (জমি ও পুকুর) অন্যায় ও অবৈধভাবে জবরদখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, উজিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা নারায়ণ চন্দ্র দাসের ছেলে অমল চন্দ্র দাস (৬০) তার পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ২৯ শতাংশ জমি ও পুকুর বিগত ১৯৫৯ সাল থেকে ভোগদখল করে আসছেন। গত বুধবার বিকেল ৩টার দিকে প্রতিপক্ষের লোকজন ওই পুকুরে লোক লাগিয়ে পরিষ্কার করাসহ দখলের চেষ্টা চালায়। এ সময় প্রতিবাদ করলে ৬০ বছর বয়সী বৃদ্ধ অমল চন্দ্র দাসকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে কথা কাটাকাটি ও ডাক চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে প্রতিপক্ষরা হুমকি দিতে দিতে চলে যায়।
অভিযুক্তরা হলেন— বি.এন. খান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আজিজ খান (৬৫), মো. হাবিব খান (৬০), বি.এন. খান ডিগ্রি কলেজ গভর্নিং বোর্ডের সদস্য মো. রফিকুল ইসলাম (৫৫), গভর্নিং বোর্ডের সদস্য অ্যাডভোকেট মো. আমির হোসেন মিয়া (৬৫), এবং গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ নয়ন মিয়া (৫০)সহ অজ্ঞাতনামা ৭-৮ জন। অভিযোগ রয়েছে, তাদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে ওই সংখ্যালঘু পরিবারের সম্পত্তি জবরদখলের পাঁয়তারা চলছে।

​ এ বিষয়ে ইতিপূর্বে ২০২৩ সালের ২৩ অক্টোবর উজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
​সম্পত্তি রক্ষার্থে সংখ্যালঘু পরিবারটি বরিশাল সিভিল সহকারী জজ আদালতে একটি মামলা (নম্বর: ১৪/২০২০) করে। এছাড়া মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন মামলা (নম্বর: ৪৮৯২/২৬) দায়ের করা হয়, যার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।
​হাইকোর্টের রায় ও আদেশ অনুযায়ী বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসে একটি মিস কেস (নম্বর: ১৯৪৬/২০২৬) চলমান রয়েছে, যার শুনানির দিন আগামী ১১/১১/২০২৬ ধার্য রয়েছে। অভিযোগ রয়েছে, তদন্ত প্রতিবেদন সংখ্যালঘু পরিবারের পক্ষে আসায় প্রতিপক্ষ পুনরায় তদন্তের দাবি জানিয়ে তড়িঘড়ি করে সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে।
​খতিয়ান জালিয়াতির অভিযোগ: ২০১৫ সালে ১৫০ নং আপত্তি মোকদ্দমার মাধ্যমে সরকার বাহাদুরকে বিবাদী করে রায় পাওয়ার পর ১৩৫৫ নং খতিয়ান সৃষ্টি হয়। কিন্তু প্রতিপক্ষ উজিরপুর ভূমি অফিসের অসাধু কর্মকর্তাদের সাথে যোগসাজশ করে ২০২৪ সালে চূড়ান্ত যাঞ্চ স্তর চলাকালীন অগোচরে খতিয়ান কেটে জমি নিজেদের নামে করার চেষ্টা চালায়। এ জালিয়াতির বিরুদ্ধেও পরিবারটি হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছে।
​সম্পত্তির বিবরণ:
তফসিল বর্ণিত সম্পত্তিটি উজিরপুর উপজেলার জেল নং- ৯২, উজিরপুর মৌজার এস এ খতিয়ান নং- ৭৮৮ ও ৭৮৯, আর এস খতিয়ান নং- ২২১ ও ২২৩, ডিপি খতিয়ান নং- ১৩৫৫ এবং হাল দাগ নং- ১৯৬৩-এর অন্তর্ভুক্ত মোট ২৯ শতাংশ জমি।
​সংখ্যালঘু ভুক্তভোগী পরিবার:
উক্ত জমিসংশ্লিষ্ট ওয়ারিশরা হলেন— ১. সুমন দাস (৫০), ২. সুজন দাস (৩০) (উভয় পিতা-মৃত গৌরাঙ্গ চন্দ্র দাস), ৩. সঞ্জয় চন্দ্র দাস (৪১), ৪. সঞ্জীব চন্দ্র দাস (৩৮), ৫. বিপ্লব চন্দ্র দাস (৩৪) (পিতা-মৃত সুশীল চন্দ্র দাস), ৬. অমল চন্দ্র দাস (৬০) (পিতা-মৃত নারায়ণ চন্দ্র দাস), ৭. স্বপন চন্দ্র দাস (৫২), ৮. তপন চন্দ্র দাস (৪৯), ৯. রিপন চন্দ্র দাস (৪৭), এবং ১০. প্লাবন চন্দ্র দাস (৪৫) (পিতা-মৃত শান্তিরঞ্জন দাস)। তাদের সকলের বাড়ি উজিরপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডে।
​এ ঘটনায় ভুক্তভোগী পরিবার উজিরপুর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বর্তমানে তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ