বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস কনফারেন্স অনুষ্ঠি

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩৫

কক্সবাজারে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: পর্যটন নগরী কক্সবাজারের হোটেল সী প্যালেস লিমিটেডের কনফারেন্স হলে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’র ‘বিজনেস কনফারেন্স-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। দেশজুড়ে কর্মরত কোম্পানির বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে শনিবার (১৭ অক্টোবর) জমকালো আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান এ টি এম এনায়েত উল্লাহ।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানির বিনিয়োগ কমিটির চেয়ারম্যান মো. ছায়েদুর রহমান, গ্রাহক সুরক্ষা ও অভিযোগ প্রতিকার কমিটির চেয়ারম্যান মিসেস নাজিয়াত আলম, নিরপেক্ষ পরিচালক প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম এবং কোম্পানির শুভানুধ্যায়ী ও সাবেক পরিচালক সামছুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মো. আরিফ হোসেন। সংগঠন প্রধান মুহাম্মদ কামরুল ইসলাম এবং মো. সাইফুল ইসলামের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বাছাইকৃত সংগঠন প্রধান ও অফিস ইনচার্জগণ বক্তব্য রাখেন।

বিজনেস কনফারেন্সে সারাদেশ থেকে আসা প্রায় ১৭৫ জন বাছাইকৃত উন্নয়ন কর্মকর্তা অংশগ্রহণ করেন। সম্মেলনে কোম্পানির সামগ্রিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি ২০২৬ সালের সমাপনী (ক্লোজিং) সামনে রেখে প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধি, নতুন গ্রাহক সৃষ্টি এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে কোম্পানির ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে কর্মকর্তাদের নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।

সম্মেলনের শেষ পর্বে সফল কর্মকর্তাদের ব্যবসায়িক সাফল্য ও অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ‘চেয়ারম্যান অ্যাওয়ার্ড’ ও সার্টিফিকেট প্রদান করা হয়। কর্মকর্তাদের এই অর্জনকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতে আরও চমৎকার ফলাফল অর্জনে উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন উপস্থিত বক্তারা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ