বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

খুলনায় ১২ দিনে ৭ খুন: ৫টি হত্যার নেপথ্যে মাদক ও সন্ত্রাসী গোষ্ঠীর বিরোধ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩৫

নিজস্ব প্রতিবেদক :

​খুলনা মহানগর ও জেলায় গত ১২ দিনে সাতটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, এর মধ্যে পাঁচটি হত্যাকাণ্ডের পেছনে রয়েছে মাদক-সংক্রান্ত বিরোধ, লেনদেন ও অপরাধী চক্রের আধিপত্য বিস্তার। সাতটি ঘটনার মধ্যে চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া একই সময়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন পাঁচজন এবং ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়েছেন আরও দুজন।

​সর্বশেষ সোমবার দুপুরে রূপসা উপজেলার আঠারোবেকী নদীর চর থেকে মেহেদী হাসান (৩৫) ও রেজাউল করিম (৩০) নামের দুই যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে রূপসা থানা পুলিশ। রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, নিহত দুজনই ‘বি কোম্পানি’ নামের একটি অপরাধী চক্রের সদস্য এবং তাঁদের বিরুদ্ধে একাধিক অপরাধ ও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। অভ্যন্তরীণ কোন্দল ও মাদকের বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পুলিশের ধারণা।

​এর আগে গত রোববার রাতে শহরের রায়েরমহল এলাকায় একটি রেফ্রিজারেটরের কিস্তির টাকাকে কেন্দ্র করে খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক সৈয়দ হুমায়ুন কবিরকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নগর ছাত্রদলের পদচ্যুত আহ্বায়ক আরাফাত হোসেনকে প্রধান আসামি করে মামলা হয়েছে এবং পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

​শনিবার রাতে নগরের লবণচরা এলাকা থেকে শহীদুল ইসলাম (৩৫) নামের এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও নিহতের পরিবারের মতে, শহীদুল মাদক ব্যবসার সাথে জড়িত ছিলেন এবং মাদক-সংশ্লিষ্ট বিরোধের জেরেই তাঁকে হত্যা করা হয়েছে।

​এছাড়া গত ২২ অক্টোবর নগরে পৃথক দুটি ঘটনায় তাওহিদুল ইসলাম নামের এক যুবক এবং খুশি আক্তার নামের এক নারী খুন হন। পুলিশ জানায়, তাওহিদুল এবং খুশি যথাক্রমে ‘পলাশ গ্রুপ’ ও ‘গ্রেনেড বাবু’ বা ‘বি কোম্পানি’ গ্রুপের সাথে জড়িত ছিলেন। দুটি হত্যাকাণ্ডের পেছনেই মাদক ব্যবসা ও অপরাধী চক্রের দ্বন্দ্ব প্রধান কারণ। অন্যদিকে, গত ২৫ অক্টোবর সোনাডাঙ্গা এলাকায় বকেয়া ভাড়াকে কেন্দ্র করে বাড়িওয়ালার লাঠির আঘাতে রকিবুল ইসলাম (২৪) নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় পুলিশ আসামিদের গ্রেপ্তার করেছে।

​১০ মাসে হত্যার শিকার ৭৬ জন

পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, খুলনায় অপরাধের মাত্রা আশঙ্কাজনক হারে বেড়েছে। চলিষ্ণু বছরের জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) এলাকায় ৩৭টি হত্যা মামলায় ৩৯ জন এবং জেলা পুলিশ এলাকায় ৩৫টি মামলায় ৩৭ জন নিহত হয়েছেন। ফলে গত ১০ মাসে জেলায় মোট ৭৬ জন হত্যার শিকার হয়েছেন। অপরাধ দমনে পুলিশি অভিযান ও আসামি গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জেলা ও মেট্রোপলিটন পুলিশ প্রশাসন জানিয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ