বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

চট্টগ্রামে ইট-বালু ব্যবসায়ী আফতাব হত্যা: মাটিতে পড়ার পরও চালানো হয় গুলি, ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩৭

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের চান্দগাঁও হাজীপাড়ায় ইট-বালুর ব্যবসায়ী আফতাব উদ্দিনকে (২৭) গুলি করে হত্যার ঘটনা ঘটেছিল ২০২৪ সালের ২১ অক্টোবর। নির্মম এই হত্যাকাণ্ডের প্রায় দুই বছর পর চাঞ্চল্যকর তথ্য উন্মোচন করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে চান্দগাঁও থানা-পুলিশ। অভিযোগপত্রে উঠে এসেছে, আফতাবকে লক্ষ্য করে গুলি চালানোর পর তিনি মাটিতে লুটিয়ে পড়লেও হামলা থামেনি। মৃত্যু নিশ্চিত করার পর এলাকায় তীব্র আতঙ্ক ছড়াতে অন্তত ৮ থেকে ১০ মিনিট ধরে ফাঁকা গুলি ছুড়ে মোটরসাইকেল ও মাইক্রোবাস নিয়ে পালিয়ে যায় অস্ত্রধারীরা।

​পুলিশের তদন্তে জানা গেছে, ইট-বালুর ব্যবসার নিয়ন্ত্রণ ও চান্দগাঁও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই আফতাবকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়। বিদেশে পলাতক সন্ত্রাসী হিসেবে পরিচিত সাজ্জাদ আলীর অনুসারী মো. সাজ্জাদ হোসেন ওরফে ‘ছোট সাজ্জাদ’ এবং মোবারক হোসেন ওরফে ‘ডেভিড ইমন’-এর নেতৃত্বে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। মামলায় এই দুজনসহ মোট ১১ জনকে আসামি করে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। আসামিদের বড় একটি অংশ কারাগারে থাকলেও বোরহান ও মোহাম্মদ নামের দুজন বর্তমানে জামিনে রয়েছেন।

​সংগৃহীত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, ঘটনার দিন বিকেল ৪টা ৩১ মিনিটে হাজীপাড়ার একটি চায়ের দোকানের সামনে একটি কালো রঙের নোহা মাইক্রোবাস এসে থামে। গাড়ি থেকে ৫-৬ জন যুবক নেমে ব্যাগ থেকে অস্ত্র বের করে আফতাবের ওপর অতর্কিত গুলি চালায়। এতে আফতাবের ঊরু ও পায়ে চারটি গুলি লাগে। গুলিবর্ষণের শব্দ ও অস্ত্রের মহড়ায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজনের মধ্যে ছোটাছুটি শুরু হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীদের তাণ্ডবের কারণে ভয়ে কেউ তাঁকে বাঁচাতে এগিয়ে আসার সাহস পাননি।

​নিহত আফতাবের পরিবার জানিয়েছে, চাঁদাবাজি ও আধিপত্যের পাশাপাশি সন্ত্রাসী সাজ্জাদের বিরুদ্ধে ফেসবুকে সোচ্চার থাকার কারণেও তিনি টার্গেটে পরিণত হন। ইট-বালুর ব্যবসা চালানোর জন্য তাঁর কাছে চাঁদা দাবি করা হচ্ছিল এবং এ বিষয়ে ঘটনার দুই মাস আগে আদালতে একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। পরিবার ও স্থানীয় সূত্রের মতে, আফতাব নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

​ঘটনার তদন্তে সিআইডির ব্যালিস্টিক পরীক্ষায় শটগানের ব্যবহৃত কার্তুজ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হলেও, আসামিদের বারবার রিমান্ডে নিয়েও হত্যাকাণ্ডে ব্যবহৃত মূল অস্ত্রগুলো উদ্ধার করতে পারেনি পুলিশ। তদন্ত কর্মকর্তা জানান, সিসিটিভি ফুটেজে অস্ত্র স্পষ্ট দেখা গেলেও আসামিরা জিজ্ঞাসাবাদের সময় অস্ত্রের অবস্থান সম্পর্কে কোনো তথ্য দেয়নি। দীর্ঘদিন পর অভিযোগপত্র দেওয়া এবং অস্ত্র উদ্ধার না হওয়ায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহত আফতাবের পিতা মো. মুসা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ