বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

ছাদ থেকে পড়ে মুলাদীতে যুবকের মর্মান্তিক মৃত্যু

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৪২

মুলাদী (বরিশাল) প্রতিনিধি:

বরিশালের মুলাদীতে ভবনের ছাদ থেকে পড়ে সিয়াম (২০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার থানা গেট সংলগ্ন চারতলা ‘হাজী টাওয়ারে’ এই দুর্ঘটনা ঘটে।

​নিহত সিয়াম মুলাদী উপজেলার খালাসির চর এলাকার তসলিম হোসেনের ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার আনুমানিক বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে হাজী টাওয়ারের ছাদ থেকে হঠাৎ নিচে পড়ে যান সিয়াম। এতে তিনি গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে উপস্থিত স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে নেওয়ার পর পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক সিয়ামকে মৃত ঘোষণা করেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান, যুবকটি কীভাবে বা কী পরিস্থিতিতে চারতলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেলেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে থানা পুলিশ।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ