বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

নিয়ম ভেঙে আড়িয়াল খাঁ নদী পারাপারে দ্বিগুণ ভাড়া: মুলাদী-বাবুগঞ্জ মীরগঞ্জ ফেরিতে অপেশাদার টোল আদায়ের অভিযোগ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩৭

​মুলাদী-বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

বরিশাল জেলার মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার সংযোগস্থল আড়িয়াল খাঁ নদীর ওপর পরিচালিত মীরগঞ্জ ফেরি ঘাটে সাধারণ পথচারীদের কাছ থেকে নির্ধারিত নিয়মনীতি তোয়াক্কা না করে বাড়তি টাকা আদায়ের গুরুতর অভিযোগ উঠেছে। বর্তমানে প্রতিবার নদী পারাপারে পথচারীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২০ টাকা করে। ফলে একবার আসা-যাওয়াতেই একজন সাধারণ মানুষের খরচ হচ্ছে ৪০ টাকা, যা দিনভিত্তিক ও নিয়মিত যাতায়াতকারী সাধারণ মানুষের জন্য অত্যন্ত কষ্টদায়ক হয়ে উঠেছে।

​স্থানীয় ভুক্তভোগী ও প্রতিদিন চলাচলকারী একাধিক পথচারীর সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষা, চিকিৎসা, বাণিজ্য ও দৈনন্দিন কর্মসংস্থানের তাগিদে প্রতিদিন মুলাদী ও বাবুগঞ্জ উপজেলার হাজার হাজার মানুষ এই ফেরি পারাপার হন। অথচ সরকারি নিয়ম উপেক্ষা করে ঘাটে টোল আদায়ের নামে সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের সুষ্ঠু নজরদারি ও নিয়মিত তদারকি না থাকার সুযোগে ইজারাদারের লোকজন ও অসাধু চক্র টোলের আড়ালে একপ্রকার চাঁদা আদায় চালিয়ে যাচ্ছে।

​যাতায়াতকারী সাধারণ মানুষ ও সচেতন পথচারীরা ক্ষোভ প্রকাশ করে জানান, প্রতিদিনের এই অতিরিক্ত ব্যয় নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি অর্থনৈতিক চাপ সৃষ্টি করছে। তারা অবিলম্বে এই অনিয়ম বন্ধ, নির্ধারিত সরকারি টোল তালিকা দৃশ্যমান স্থানে টাঙানো এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলা প্রশাসন ও সড়ক বিভাগ (সওজ)-এর জরুরি হস্তক্ষেপ দাবি করছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ