বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

ফ্রান্সে নিষেধাজ্ঞা অমান্য করে লাখো মানুষের বিক্ষোভ, সংঘর্ষ ও ১০০০ গ্রেপ্তার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৩

প্যারিস:

নিষেধাজ্ঞা সত্ত্বেও পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল শনিবার ফ্রান্সের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন লাখো মানুষ। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, সরকারি পরিষেবার সংকট, শিক্ষকসংকট ও জরাজীর্ণ স্কুল অবকাঠামোর প্রতিবাদে আয়োজিত এই বিক্ষোভে শিক্ষার্থী, শ্রমিক, পেশাজীবী ও অবসরপ্রাপ্ত কর্মীরা অংশ নেন। বিক্ষোভ ঘিরে দেশজুড়ে প্রায় এক হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

​প্যারিস ছাড়াও লিঁও, নিস, তুলুজ, মার্সেই, লিল ও মন্টপেলিয়েসহ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে। রাজধানী প্যারিসেই মিছিল চলাকালে পুলিশ তিন হাজারেরও বেশি মানুষকে থামিয়ে তল্লাশি চালায় এবং সেখান থেকে ৬৫ জনকে গ্রেপ্তার করে।

​স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গতকাল সারা দেশে ৪ লাখ ১০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন, যার মধ্যে প্যারিসেই ছিলেন ১ লাখ ১০ হাজার মানুষ। তবে শ্রমিক সংগঠন সিজিটির দাবি, দেশজুড়ে প্রায় ৮ লাখ মানুষ রাস্তায় নেমেছিলেন এবং শুধু প্যারিসেই এই সংখ্যা ছিল ২ লাখ ৫০ হাজার।

​গত মাসে শিক্ষক ও শিক্ষার্থীদের হাত ধরে এই আন্দোলন শুরু হলেও বর্তমানে এর সঙ্গে ইয়েলো ভেস্টস আন্দোলন, সিজিটি ও সিএফডিটিসহ বিভিন্ন প্রধান শ্রমিক সংগঠন যুক্ত হয়েছে। সরকারের সঙ্গে একাধিক বৈঠক করেও কোনো সমাধান না আসায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্র ও শ্রমিক নেতারা।

​ফ্রান্স ছাড়াও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও দুর্নীতির প্রতিবাদে গত এক সপ্তাহে স্পেন, আলবেনিয়া, ইতালি ও তুরস্কে বিভিন্ন বিক্ষোভ ও প্রতিবাদের ঘটনা ঘটেছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ