বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

বরিশালে উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩৫

​বরিশালের আগৈলঝাড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

​বুধবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার গৈলা ইউনিয়নের সেরাল গ্রামে নিজের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ জানিয়েছে, সম্প্রতি সেরাল গ্রামে সড়কে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগ ওঠে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় আগৈলঝাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। ওই মামলার আসামি হিসেবে মিন্টু সেরনিয়াবাতকে গ্রেপ্তার করা হয়। তিনি সেরাল গ্রামের মৃত ফজলুল হক সেরনিয়াবাতের ছেলে।

​আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতি মিন্টু সেরনিয়াবাতকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করার পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ