বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

বরিশালে বসছে ডি থ্রি টি-টোয়েন্টি টুর্নামেন্টের মূল আসর

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩০

ঘরোয়া ক্রিকেটকে আরও সুসংগঠিত করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) উদ্যোগে শুরু হতে যাচ্ছে ‘ডি থ্রি ট্রফি’। তিন সংস্করণের এই টুর্নামেন্টের টি-টোয়েন্টি পর্বের ১৯টি ম্যাচের মধ্যে সিংহভাগ অর্থাৎ ১২টি ম্যাচই অনুষ্ঠিত হবে বরিশালের কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে। বাকি ৭টি ম্যাচ হবে ঢাকার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

​আসন্ন এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ছয়টি দল। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে একবার করে। পয়েন্ট টেবিলের সেরা চারটি দল জায়গা করে নেবে প্লে-অফে। বিশেষ বিষয় হলো, এলিমিনেটর ও কোয়ালিফায়ারসহ প্লে-অফের চারটি ম্যাচই আয়োজিত হবে বরিশালে।

​১৫ ডিসেম্বর অ্যাকমি ও ফরচুনের ম্যাচ দিয়ে মাঠে গড়াচ্ছে এই টুর্নামেন্ট। আর ৩১ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে টি-টোয়েন্টি পর্বের (১ জানুয়ারি রিজার্ভ ডে রাখা হয়েছে)।

​নিলাম ও স্কোয়াড গঠন প্রক্রিয়া:

টুর্নামেন্টের দলগুলোর খেলোয়াড় চূড়ান্ত করতে ঢাকায় প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ছয়টি দল লটারির মাধ্যমে তাদের আইকন খেলোয়াড়দের বেছে নিয়েছে। তবে প্রচলিত অর্থের পরিবর্তে ড্রাফটে পয়েন্টের হিসাব কষে ২৩ সদস্যের স্কোয়াড গঠন করবে দলগুলো।

​পরবর্তী পরিকল্পনা:

বিসিবির পরিকল্পনা অনুযায়ী, এই টুর্নামেন্টে মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। টি-টোয়েন্টি পর্ব শেষ হওয়ার পর আগামী জানুয়ারি মাসে চার দিনের বিসিএল এবং পরবর্তীতে আগামী বছরের মে মাসে ৫০ ওভারের সংস্করণের প্রতিযোগিতা মাঠে গড়াবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ