বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

​বরিশাল-কুয়াকাটা মহাসড়কে টোলের নামে ৬ পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি!

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩৯

​নিজস্ব প্রতিবেদক,

​বরিশাল-কুয়াকাটা মহাসড়কে সিটি করপোরেশন ও পৌরসভার নাম ভাঙিয়ে অবৈধভাবে ৬টি পয়েন্টে কোটি টাকার চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। রাজধানী ঢাকাসহ দেশের যেকোনো স্থান থেকে বরিশাল হয়ে কুয়াকাটাগামী যেকোনো যাত্রীবাহী বাস থেকে এই চাঁদা আদায় করা হচ্ছে। পরিবহন মালিক ও শ্রমিকদের অভিযোগ, প্রতিদিন গড়ে প্রায় ৩০ লাখ টাকা এবং মাসে প্রায় সোয়া ৮ কোটি টাকা এভাবে চাঁদা আদায় করা হচ্ছে।
​নিয়ম অনুযায়ী, সিটি করপোরেশন বা পৌরসভার নিয়ন্ত্রণাধীন টার্মিনালে অবস্থান করলে এবং সেখান থেকে যাত্রী ওঠানামা করালেই কেবল নির্ধারিত রাজস্ব বা টোল আদায় করার বিধান রয়েছে। অথচ টার্মিনাল ব্যবহার না করেই মহাসড়ক দিয়ে চলাচলকারী দূরপাল্লার বাসগুলো থেকে অবৈধভাবে এই টোল আদায় করা হচ্ছে। এমনকি অনেক এলাকায় বাস টার্মিনাল বা নির্দিষ্ট অবকাঠামো না থাকা সত্ত্বেও পৌরসভার নামে জোরপূর্বক চাঁদা নেওয়া হচ্ছে।
​গ্রিনলাইন পরিবহনের এক চালক নাম প্রকাশ না করার শর্তে জানান, কুয়াকাটা পর্যন্ত যেতে বিভিন্ন পয়েন্টে টোল দিতে হয়। এর মধ্যে কেবল বরিশাল সিটি করপোরেশন এলাকা পার হতেই দুটি পয়েন্টে টোল দিতে হয়। এছাড়া ঢাকা-বরিশাল-কুয়াকাটা রুটে চলাচলকারী বিভিন্ন পরিবহনের বাস থেকে আসা-যাওয়ায় ৯২০ টাকা পর্যন্ত টোল নেওয়া হয়। পদ্মা সেতু চালুর পর এই রুটে প্রতিদিন গড়ে ৩ হাজার বাস চলাচল করে, যার ফলে প্রতিদিন বিশাল অংকের অর্থ অবৈধভাবে হাতিয়ে নেওয়া হচ্ছে।
​ আমতলীতে কোনো বাসটার্মিনাল না থাকা সত্ত্বেও সেখানে পৌরসভার নামে নিয়মিত টার্মিনাল টোল আদায় করা হচ্ছে। টার্মিনালের নামে ৬০ ও ৫০ টাকা করে মোট ১১০ টাকা আদায় করা হয়। এছাড়া পটুয়াখালীতে ১০০ টাকা, বরগুনার আমতলীতে ১০০ টাকা, পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ টাকা এবং কুয়াকাটায় ১০০ টাকা পর্যন্ত টোল দিতে বাধ্য করা হচ্ছে। ঢাকাগামী বাস-বরিশাল-কুয়াকাটা রুটের চলাচলকারী ‘লাকি পরিবহন’-এর মালিক শাহাদাত হোসেন লিটন ও অপর পরিবহন মালিক মিজানুর রহমান বলেন, মহাসড়ক দিয়ে সরাসরি চলাচলকারী বাসগুলো টার্মিনাল ব্যবহার না করলেও জোরপূর্বক তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হচ্ছে, যার কোনো বৈধ ভিত্তি নেই।​বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (চলতি দায়িত্ব) রুম্পা সিকদার জানান, নগরীর দুটি বাসটার্মিনাল লিজ দেওয়া হয়েছে। নিয়ম অনুযায়ী কেবল যে বাসগুলো টার্মিনাল ব্যবহার করবে, তাদের থেকেই নির্দিষ্ট রাজস্ব নেওয়া হবে, মহাসড়কে চলাচলকারী বাস থেকে নয়। ​আমতলী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন বলেন, মহাসড়ক দিয়ে চলাচলকারী যানবাহন থেকে পৌর টুলের নামে টাকা আদায় করা বেআইনি। এরপরও কেউ টাকা আদায় করলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। ​কলাপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা কালার চন্দ্রমৌলী জানান, পৌরসভার পক্ষ থেকে বাসটার্মিনাল লিজ দেওয়া হয়েছে, তবে মহাসড়কের কাউকে ইজারা দেওয়া হয়নি। মহাসড়কে গাড়ি থামিয়ে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই এবং অভিযোগের সত্যতা পেলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ