বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে শারদীয় দুর্গাপূজার আইন-শৃঙ্খলা বিষয়ক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৯

​নিজস্ব প্রতিবেদক,

​আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ সদস্যদের নিয়ে এক ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।​বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) লাইন্স ড্রিল শেডে এই ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সম্মানিত কমিশনার জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্ মহোদয়।​ব্রিফিং প্যারেডে পুলিশ কমিশনার ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি ডিউটি চলাকালীন সদস্যদের করণীয় ও বর্জনীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।​এ সময় তিনি প্রধানত কয়েকটি বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন: ডিউটিতে থাকাকালীন যথাযথ চেইন অব কমান্ড মেনে চলা এবং যেকোনো গুরুত্বপূর্ণ বা জরুরি বিষয় তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা।পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় রেখে কাজ করা। বিভিন্ন স্তরের নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্ক ও তৎপর থাকা।​ অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা চলাকালীন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিএমপি’র পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ