বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

​বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণের অনুষ্ঠান ঘিরে সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৭

​নিজস্ব প্রতিবেদক,

বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে নবীনবরণ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত করতে গিয়ে আহত হয়েছেন কলেজটির অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খান।

​বুধবার (১৪ অক্টোবর) রাত ১০টার দিকে কলেজের লাইব্রেরিসংলগ্ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শী ও কলেজ সূত্রে জানা যায়, বুধবার দিনব্যাপী বর্ণিল আয়োজনে কলেজটিতে নবীনবরণ অনুষ্ঠিত হয়। তবে অনুষ্ঠান শেষের দিকে কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী ও ছাত্রদল কর্মীদের সঙ্গে পার্শ্ববর্তী বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের কয়েকজন ছাত্রদল কর্মীর কোনো একটি বিষয় নিয়ে বিরোধ ও কথা-কাটাকাটি শুরু হয়। মুহূর্তেই সেই উত্তেজনা হাতাহাতি ও ধাক্কাধাক্কিতে রূপ নেয়।

​খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে যান কলেজ অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খানসহ নবীনবরণ উদ্‌যাপন কমিটির শিক্ষকরা। দুই পক্ষকে শান্ত করার চেষ্টা চালানোর সময় হুড়োহুড়ি বা হাতাহাতির মাঝে পড়ে অধ্যক্ষ আঘাত পান। এতে তাঁর মুখের ওপরের অংশ কেটে যায়। পরে তাৎক্ষণিকভাবে তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

​ঘটনার বিষয়ে কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. মোস্তাক সরদার শাওন জানান, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় পরিস্থিতি সামাল দিতে গেলে অধ্যক্ষের মুখে আঘাত লাগে এবং তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ