বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

ব্যাটিং ব্যর্থতায় সিরিজ থেকে বিদায়: প্রশ্ন এখন, কীভাবে কাটবে বাংলাদেশের কড়া সংকট?

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

৩৫

ক্রীড়া প্রতিবেদক:

ফাইনালে খেলার জন্য আফগানিস্তানের বিপক্ষে সমীকরণ মেলানো প্রয়োজন ছিল বাংলাদেশের। কিন্তু মাঠের লড়াইয়ে তার ধারেকাছেও যেতে পারেনি দল। রহমত শাহদের দাপুটে পারফরম্যান্সের সামনে একপ্রকার অসহায় আত্মসমর্পণ করে ৭ উইকেটের পরাজয় নিয়ে ত্রিদেশীয় সিরিজ থেকে ছিটকে গেছে বাংলাদেশ।

​জিম্বাবুয়ের পর আফগানিস্তানের বিপক্ষেও পরাজয়ের মূল কারণ সেই চেনা রোগ—ব্যাটিং ব্যর্থতা। ওয়ানডে সংস্করণে বাংলাদেশ একসময় যতটা নির্ভরযোগ্য ছিল, সাম্প্রতিক সময়ে তা ধূসর হয়ে পড়েছে। দেশের মাটিতে বড় বড় দলের বিরুদ্ধে সাফল্য এলেও বিদেশের মাটিতে বাংলাদেশ বারবারই ব্যর্থ হচ্ছে। আবুধাবির ব্যাটিং সহায়ক উইকেটেও দল গুটিয়ে যায় মাত্র ১৬০ রানে। টপ অর্ডার ধসে ২৮ রানে ৪ উইকেট হারানোর পর পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসানের ৯৩ রানের জুটি না থাকলে আরও বড় লজ্জায় পড়তে হতো দলকে।

​পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের আগে দলের এমন ধারাবাহিক ব্যর্থতা নিয়ে চরম দুশ্চিন্তা দেখা দিয়েছে। জিম্বাবুয়ে কিংবা আফগানিস্তানের মতো প্রতিপক্ষের সামনেই যখন ব্যাটাররা দাঁড়াতে পারছেন না, তখন শীর্ষ দলগুলোর বিপক্ষে পারফরম্যান্স কেমন হবে—তা নিয়ে প্রশ্ন উঠছে।

​ম্যাচ শেষে ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় কোনো অজুহাত না দেখিয়ে নিজেদের ভুল অকপটে স্বীকার করেছেন। তিনি জানান, টপ অর্ডারের দ্রুত উইকেট পতনই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে এবং অন্তত ১০০ রান কম হয়েছে।

​দলের এই মন্দা সময় ও দুর্দশা কাটিয়ে ওঠার প্রসঙ্গে হৃদয় বলেন, ব্যাটিং ও ফিল্ডিংয়ে ভুলগুলো শুধরে নিয়ে কাজ করতে হবে। ঘরের মাঠে আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে ঘুরে দাঁড়ানোর আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে বারবার একই ভুলের পর উন্নতির এমন বুলি দর্শকদের মনে আবারও প্রশ্ন তুলে দিচ্ছে—বাংলাদেশের এই উন্নতির প্রতিশ্রুতি শেষ পর্যন্ত মাঠে কতটা প্রতিফলিত হবে?


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ