বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

মুলাদী হাসপাতালে চলন্ত সিলিং ফ্যান খসে পড়ে রোগীদের আতঙ্ক, অল্পের জন্য রক্ষা পেল দুই শিশু

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৫

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি চলন্ত সিলিং ফ্যান খুলে পড়ার ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন দুই শিশুসহ বেশ কয়েকজন রোগী ও তাদের স্বজনরা।

​মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের সামনের অপেক্ষমাণ স্থানে এই দুর্ঘটনা ঘটে।

​প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ঘটনার সময় জরুরি বিভাগের সামনের বেঞ্চগুলোতে দুই শিশুসহ ৫ থেকে ৬ জন রোগী ও স্বজনরা বসে ছিলেন। হঠাৎ ছাদ থেকে একটি চলন্ত ফ্যান সশব্দে শিশু দুটির ঠিক পাশেই আছড়ে পড়ে। ফ্যানটি সরাসরি কারও গায়ে না লাগায় হতাহতের কোনো বড় ঘটনা ঘটেনি।

​তবে এ ঘটনায় হাসপাতালে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও রোগীর স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁদের অভিযোগ, হাসপাতালের বেশিরভাগ ফ্যান ও অবকাঠামো পুরোনো ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দ্রুত এসব ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জাম পরীক্ষা করে পরিবর্তন না করলে যেকোনো সময় বড় ধরনের প্রাণহানির মতো দুর্ঘটনা ঘটতে পারে।

​এ বিষয়ে মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ ফজলে রাব্বী জানান…


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ