বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

বরিশালের গর্ব ড. রহিমা নাসরিনের আন্তর্জাতিক স্বীকৃতি: ইতালিতে ববি শিক্ষকের সাফল্

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৫

​নিজস্ব প্রতিবেদক

​আন্তর্জাতিক বিজ্ঞানের মঞ্চে বাংলাদেশের গৌরবোজ্জ্বল প্রতিনিধিত্ব করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. রহিমা নাসরিন। ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল ফিজিক্স (ICTP) কর্তৃক আয়োজিত ইতালির অত্যন্ত মর্যাদাপূর্ণ এক আন্তর্জাতিক কর্মশালায় অংশ নেওয়ার জন্য তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচিত ও আমন্ত্রিত হয়েছেন।​গত ১২ থেকে ১৬ই অক্টোবর ইতালির ঐতিহাসিক শহর ট্রিয়েস্টে (Trieste) নারীদের জন্য বিশেষায়িত এই আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালাটির মূল শিরোনাম ছিল— “International Career Development Workshop for Women in Physics”। ঐতিহ্যবাহী বরিশালের সন্তান ড. রহিমা নাসরিন কেবল নিজের মেধা ও যোগ্যতাবলেই নয়, বরং পুরো বরিশালের মুখ উজ্জ্বল করে এই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন।​বিশ্বের বিভিন্ন দেশ থেকে অত্যন্ত কঠোর ও প্রতিযোগিতামূলক বাছাইপ্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত মাত্র ১৭৯ জন বিশিষ্ট নারী বিজ্ঞানী ও গবেষক এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সুযোগ পান। ড. রহিমা নাসরিন এই সম্মেলনে সরাসরি উপস্থিত থেকে তাঁর গবেষণার সারসংক্ষেপ (Abstract) সফলভাবে উপস্থাপন করেন।
​পদার্থবিজ্ঞান গবেষণায় নারীদের ক্যারিয়ার গঠন, নেতৃত্ব বিকাশ ও আন্তর্জাতিক স্তরে পেশাগত নেটওয়ার্ক জোরদারে এই কর্মশালাটি এক যুগান্তকারী ভূমিকা রাখবে বলে মনে করছেন বিজ্ঞান বিশ্লেষকরা।
​উচ্চমানের এই আন্তর্জাতিক কর্মশালাটি যৌথভাবে পরিচালনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বেশ কয়েকজন গবেষক ও শিক্ষাবিদ:​প্রফেসর এলিজাবেথ হেলেন সিমন্স (Elizabeth Helen Simmons) – ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো, মার্কিন যুক্তরাষ্ট্র।​প্রফেসর শেখর চিভুকুলা (Sekhar Chivukula) – ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো, মার্কিন যুক্তরাষ্ট্র।​ড. এরিকা কোপোলা (Erika Coppola) – আইসিটিপি (ICTP), ইতালি।​বরিশালের মেয়ে হিসেবে ড. রহিমা নাসরিনের এই অভূতপূর্ব অর্জন স্থানীয় ও জাতীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে বরিশাল বিশ্ববিদ্যালয় তথা পুরো বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় বিশ্ববিদ্যালয়ের সহকর্মী, শিক্ষার্থী ও বরিশালের আপামর জনসাধারণ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ