বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

​সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২১

বিশেষ প্রতিনিধি, ঢাকা

​সৌদি আরবে অশালীন কর্মকাণ্ডের দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটিকে দেশবাসীর জন্য এক ‘বড় শিক্ষা’ হিসেবে আখ্যায়িত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই সঙ্গে বিদেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন ও বিধিবিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

​আজ শনিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই মন্তব্য করেন।

​সৌদি আরব মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে কি না—এমন প্রশ্নে শামা ওবায়েদ বলেন, এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো বাংলাদেশকে কিছু জানানো হয়নি। তবে ঘটনার বিস্তারিত তথ্য ও পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়ে সৌদি কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ মিশন।

​পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, সৌদি আরবে বাংলাদেশ মিশনের শ্রম উইং থেকে প্রাপ্ত প্রাথমিক তথ্য অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে অনৈতিক বা অশালীন কাজে লিপ্ত হওয়ার অভিযোগে ওই দুই বাংলাদেশি আটক হন, যা সৌদি আইনে অত্যন্ত গুরুতর ও গর্হিত অপরাধ।

​সৌদি আরবের বিচারব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, “অতীতে আমরা দেখেছি সৌদি আরবের নিজস্ব কঠোর আইনি কাঠামো রয়েছে। সেই আইন অনুযায়ী কোনো ব্যক্তি গুরুতর অপরাধ করলে প্রচলিত ধারায় সাজা প্রদান করা হয়। এই ঘটনাটি বিদেশে অবস্থানরত আমাদের সকল নাগরিকের জন্যই একটি বড় শিক্ষা।”

​তিনি আরও জানান, সৌদি আরব চিঠির উত্তর দিলে ওই দুই নাগরিকের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।

​এর আগে গত বুধবার সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ করে। দণ্ডপ্রাপ্তরা হলেন নজরুল ইসলাম ও সুইটি আখতার।

​গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের পবিত্রতা নষ্ট ও অশালীন কাজে লিপ্ত থাকার দায়ে সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের গ্রেপ্তার করে। বিচারপ্রক্রিয়া শেষে শরিয়াহ আইনের ‘তাআজির’ বিধানে বিচারক তাঁদের মৃত্যুদণ্ডের নির্দেশ দেন। পরবর্তীতে উচ্চতর আদালত রায়ের অনুমোদন দিলে রাজকীয় আদেশে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। জেদ্দার একটি আদালতে চলা এই বিচারপ্রক্রিয়ায় দোভাষী হিসেবে দুজন বাংলাদেশি নাগরিক কাজ করেছিলেন বলেও সূত্রে জানা গেছে।

​এদিকে, জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, আন্তর্জাতিক ভিয়েনা সনদের নিয়ম অনুযায়ী কোনো দেশের নাগরিক আটক হলে কনস্যুলেটকে অবহিত করার বিধান থাকলেও, সৌদি কর্তৃপক্ষ কার্যকরের আগে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। খবরটি সংবাদমাধ্যমে প্রকাশের পর পরই বিষয়টি বাংলাদেশের নজরে আসে এবং জেদ্দা কনস্যুলেট থেকে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিস্তারিত জানতে চেয়ে চিঠি পাঠানো হয়। আটকের পর কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ না হওয়ার বিষয়টিকে রহস্যজনক বলেও মনে করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ