বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

​রাশিয়ার ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

১৮

আন্তর্জাতিক ডেস্ক
​রাশিয়ার ওপর আরোপিত নতুন শুল্ক ও কঠোর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার মাত্র একদিন আগে তা স্থগিতের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ‘জাতীয় স্বার্থের’ বিষয়টি বিবেচনা করে এই স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে।
​এর আগে গত মাসে রাশিয়ার রুশ তেল-গ্যাস কেনাবেচায় রাশ টানতে এবং দেশটির ওপর চাপ বাড়াতে একটি আইনে স্বাক্ষর করেছিলেন ট্রাম্প। ওই আইনে রুশ জ্বালানি আমদানিকারক দেশগুলোর ওপর শাস্তিমূলক ব্যবস্থা এবং সর্বোচ্চ শতভাগ পর্যন্ত শুল্ক আরোপের সুযোগ ছিল।
​আইনটিতে উল্লেখ ছিল— যেসকল দেশ জেনেশুনে রাশিয়ার অপরিশোধিত তেল ও গ্যাস ক্রয় অব্যাহত রাখবে কিংবা মস্কোকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়াতে সহযোগিতা করবে, তাদের প্রধান রপ্তানি পণ্যের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র এই চড়া শুল্ক বসাতে পারবে। দক্ষিণ ক্যারোলাইনার প্রয়াত রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম এই আইনের মূল রূপকারদের একজন ছিলেন।
​তবে গতকাল শুক্রবার এক নির্বাহী আদেশ জারি করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আইনের সব ধারা স্থগিত ঘোষণা করেন প্রেসিডেন্ট ট্রাম্প।
​সিদ্ধান্তের রাজনৈতিক ও অর্থনৈতিক পটভূমি:
বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই স্থগিতাদেশের পেছনে অর্থনৈতিক বড় কারণ রয়েছে। মধ্যপ্রাচ্য ও ইরানে চলমান উত্তেজনার দরুন বিশ্ববাজারে আগেই জ্বালানি তেলের দাম চড়া, যা মার্কিন ক্রেতাদের ওপর চাপ বাড়িয়েছে। নতুন করে রুশ তেল বা গ্যাসের ওপর কড়াকড়ি আরোপ করলে তেলের দাম আরও লাফিয়ে বাড়ার আশঙ্কা ছিল।
​পাশাপাশি, ট্রাম্পের এই পদক্ষেপকে তাঁর সাম্প্রতিক পররাষ্ট্রনীতির ধারাবাহিকতা হিসেবেও দেখছেন অনেকে। ইউক্রেন যুদ্ধের বিষয়ে ট্রাম্প ইদানীং রাশিয়ার প্রতি তুলনামূলক নমনীয় সুর দেখালেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কঠোর সমালোচনা করছেন। এমনকি ইউক্রেনে নতুন নেতৃত্ব নির্বাচনেরও পরামর্শ দিয়েছেন তিনি।
​ডেমোক্র্যাটদের তীব্র প্রতিক্রিয়া:
ট্রাম্পের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছেন ডেমোক্র্যাটিক পার্টির আইনপ্রণেতারা। ভার্জিনিয়ার কংগ্রেস সদস্য ডন বেয়ার এক বিবৃতিতে ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সিদ্ধান্তের মাধ্যমে পুতিনের কাছে সরাসরি আত্মসমর্পণ করলেন ট্রাম্প। এতে ইউক্রেনীয় সহযোগীদের সাথে যেমন বিশ্বাসঘাতকতা করা হলো, তেমনি মার্কিন কংগ্রেসের স্পষ্ট সিদ্ধান্তকেও বৃদ্ধাঙ্গুলি দেখানো হলো।”


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ