বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

১৮

নিজস্ব প্রতিবেদক,

বরিশাল মহানগরীর কাউনিয়া থানাধীন বিসিসি ১ নম্বর ওয়ার্ডের কমিশনার গলি এলাকায় একটি বসতঘরে চুরির ঘটনার মূল রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে চুরি হওয়া এক ভরি ওজনের এক জোড়া স্বর্ণের হাতের রুলি উদ্ধার করা হয়েছে।
​আজ রবিবার (১৮ অক্টোবর ২০২৬) বিএমপি মিডিয়া সেল থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ রাত ৭টার দিকে কাউনিয়ার কমিশনার গলি এলাকার বাসিন্দা সৈয়দ সোহাগের বসতঘরে চুরির ওই ঘটনা ঘটে। পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে অভিযানে নামে কাউনিয়া থানা পুলিশ।
​অভিযানে চুরির সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—
১. সৈয়দ সৈকত ইসলাম রিফাত (১৬)
২. মো. জহিরুল ইসলাম ওরফে শাওন হাওলাদার (১৬)
৩. মো. সানজিদ তালুকদার (২১) এবং
৪. বিশ্বজিৎ দাম (২৫)।
​পুলিশ জানায়, আটকদের হেফাজত থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার নিরাপদে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে কাউনিয়া থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ