
বিশেষ প্রতিনিধি:
বরিশাল সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের ত্যাগী ও প্রাণপ্রিয় দুই শীর্ষ নেতার আশু আরোগ্য কামনায় উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরাসহ এলাকার সর্বস্তরের মানুষ।ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ নেতা মোঃ কবির খান এবং ২৫ নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ দুলাল হাওলাদার দীর্ঘদিন যাবত গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। প্রিয় দুই নেতার হঠাৎ এই শারীরিক অসুস্থতার খবরে ২৫ নং ওয়ার্ড জুড়ে নেমে এসেছে এক বিষাদের ছায়া।
সংবাদ পাওয়ার পরপরই রোগীদের সার্বিক শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ২৫ নং ওয়ার্ড বিএনপির কাউন্সিলর প্রার্থী তরুণ সমাজসেবক, এলাকার সাধারণ মানুষের সুখ দুঃখের সঙ্গী মোঃ সমির হোসেন-এর নেতৃত্বে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তাঁদের দেখতে যান। তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে রোগীদের পাশে কিছু সময় অতিবাহিত করেন, তাঁদের চিকিৎসার হালনাগাদ খোঁজ নেন এবং সাথে সার্বিক বিষয় নিয়ে কথা বলেন।
নেতাদের দেখতে গিয়ে ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ সমির হোসেন বলেন,
মোঃ কবির খান এবং মোঃ দুলাল হাওলাদার ভাই কেবল আমাদের অভিভাবক নন, তাঁরা এ এলাকার প্রতিটি মানুষের সুখে-দুঃখে সর্বদা ছায়ার মতো পাশে থেকেছেন। আজ যখন তাঁরা অসুস্থ, তখন শুধু দলের নেতাকর্মীরাই নয়, পুরো ২৫ নং ওয়ার্ডের সচেতন এলাকাবাসী তাঁদের জন্য গভীরভাবে উদ্বিগ্ন। আমরা একটি সুসংগঠিত, শান্তিময় ও মানবিক ২৫ নং ওয়ার্ড গঠনে তাঁদের অভিজ্ঞতা ও দূরদর্শী পরামর্শ সবসময় পাশে পেয়েছি। আল্লাহ তাআলার কাছে একটাই প্রার্থনা, তিনি যেন তাঁদের দ্রুত সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। তাঁরাও প্রিয় নেতাদের সান্নিধ্য পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং অবিলম্বে তাঁদের পুরোপুরি সুস্থতা কামনা করেন।