বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

উজিরপুরে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা: মাইক্রোবাসসহ আটক ৯

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৭

বরিশাল প্রতিনিধি:

বরিশালের উজিরপুর উপজেলার সাতলায় পূর্বশত্রুতার জেরে কাওসার হাওলাদার (৩২) নামে এক যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালী ও গোপালগঞ্জ সীমান্তঘেঁষা পশ্চিম সাতলা-কান্দী সড়কে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত সন্দেহে পদ্মা সেতুর টোল প্লাজা থেকে একটি মাইক্রোবাসসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

​নিহত কাওসার উপজেলার সাতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আলমদী গ্রামের মোনাফসের হাওলাদারের ছেলে। তিনি পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালক ছিলেন।

​স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের মতে, ওই দিন সকালে সাতলা একতা বাজারে পূর্বশত্রুতার জেরে কাওসারের সাথে প্রতিপক্ষের আশিক হাওলাদার ও সজল মোল্লার লোকজনের হাতাহাতি হয়। এ নিয়ে সমঝোতার আলোচনা চলার মধ্যেই রাতে ঢাকা ও বরিশাল থেকে একটি মাইক্রোবাস ও তিনটি মোটরসাইকেলে সশস্ত্র দুর্বৃত্তরা এলাকাটিতে প্রবেশ করে।

​রাত সাড়ে ৯টার দিকে কাওসার ও তাঁর চাচাতো ভাই রাশেদ আমিনসহ কয়েকজন সড়কে দাঁড়িয়ে কথা বলার সময় তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীদের হাত থেকে বাঁচতে তাঁরা পাশের একটি বাড়িতে আশ্রয় নিলে দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকে। পরে খাটের নিচে লুকিয়ে থাকা কাওসারকে টেনে বের করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় তারা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​স্থানীয়দের একাংশ ও ইউনিয়ন যুবদলের নেতাদের দাবি, ২০২৪ সালে এলাকায় ঘটে যাওয়া একটি জোড়া খুনের ঘটনার জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।

​হত্যাকাণ্ডের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম এবং বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার মাত্র ছয় ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে মাইক্রোবাসসহ অভিযুক্ত ৯ জনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ