বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

ইউপি নির্বাচনে এক ভোট কারচুপিও মানা হবে না: রাজিব আহসান

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৪

মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোটও কারচুপি হলে তা কঠোরভাবে দমন করা হবে এবং কোনো অবস্থাতেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন নৌপরিবহন ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান।
​আজ শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিমিডিয়া অডিটোরিয়াম কমপ্লেক্সে উপজেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নবিষয়ক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
​প্রতিমন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের জনগণের প্রত্যক্ষ ও নিরপেক্ষ ভোটে নির্বাচিত হয়েই দায়িত্ব গ্রহণ করতে হবে। নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ বা কোনো ধরণের অনিয়ম বরদাশত করা হবে না। তিনি আরও উল্লেখ করেন, আসন্ন নির্বাচনে যোগ্য ও জনপ্রিয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামত ও স্থানীয় জনগণের প্রত্যাশাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।
​মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দিপেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় দলীয় সাংগঠনিক ভিত্তি শক্তিশালীকরণ ও আগামী নির্বাচনে পরিচ্ছন্ন রাজনীতির ধারা বজায় রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ