বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
আগৈলঝাড়ায় অটো রিক্সা থেকে প্রেসার কুকার বোমা উদ্ধার নিষ্ক্রিয় করল এসআরবি ডিস্পোজাল ইউনিট অটোচালক কাওসার গ্রেফতার বাকেরগঞ্জে চেম্বারে চিকিৎসকে মারধর: যুবদল নেতা সালাম ছাত্রলীগের নেতার বাড়ি থেকে গ্রেপ্তার হাটু থেকে অবশ হয়ে যাওয়া ১৭ বছরের আশিকের জীবন বাঁচাতে বিত্তবানদেট সহায়তা কামনা গাবতলীতে বেপরোয়া বাসের চাপায় দুই নারী নিহত, আহত ১ বিসিসির জমি ব্যবহারে বরিশাল ক্যাথলিক ডাইওসিস সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর ঘুষের ৩ লাখ টাকা ফেরত চেয়ে হট্টগোল: ফেঁসে গেলেন পটুয়াখালীর দশমিনা নির্বাচন কর্মকর্তা? দেশজুড়ে অগ্নিসন্ত্রাস ও সহিংসতার তীব্র নিন্দা ‘জাস্টিস ফর জুলাই ইউকে’র, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি গৌরনদীতে বিদ্যুতের খুঁটি থেকে অবৈধ সংযোগ নেওয়ার অভিযোগে বিএনপির এক নেতার বাড়ির সংযোগ বিচ্ছিন্ন গৌরনদীতে ৪ লাখ টাকাসহ ফিলিং স্টেশন কর্মচারী নিখোঁজ, জঙ্গলের পাশে মিলল মোটরসাইকেল বরিশাল নগরীর আরিফ মেমোরিয়াল হাসপাতালে নবজাতকের পিতৃত্ব দাবি নিয়ে হিন্দু ও মুসলিম দুই যুবকের চাঞ্চল্যকর ঘটনা

তাহসিফ হত্যা মামলা: বাবার করা মামলায় গ্রেপ্তার দীপ, আদালতে পাঠাচ্ছে নৌ-পুলিশ

রিপোর্টার :

সংবাদটি শেয়ার করুন....

২৪

​বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন তার বাবা এনায়েতুল করিম। রাজধানীর উত্তরখান থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে করা এই মামলায় তাহসিফের জুনিয়র বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

​শুক্রবার রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজত থেকে দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। শনিবার তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। মামলাটির তদন্তের দায়িত্ব পালন করছে নৌ-পুলিশ।

​শনিবার নৌ-পুলিশের মিডিয়া শাখার পুলিশ সুপার মাসুমা আক্তার এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে পিবিআইয়ের হেফাজত থেকে দীপকে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তাহসিফের বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

​পুলিশ ও মামলার নথি অনুযায়ী, গত ৩১ অক্টোবর উত্তরখান থানায় মামলাটি নথিভুক্ত করা হয় (মামলা নম্বর: ১৩, ধারা: দণ্ডবিধির ৩০২, ২০১ ও ৩৪)। মামলায় হত্যার পাশাপাশি আলামত গোপন ও পরস্পর যোগসাজশের অভিযোগ আনা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নৌ-পুলিশের পরিদর্শক ফিরোজ আলমকে। পিবিআই সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে দীপকে নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

​ঘটনার সূত্রপাত গত ২৭ অক্টোবর সন্ধ্যায়। ওই দিন উত্তরার ১৮ নম্বর সেক্টরের রাজউক অ্যাপার্টমেন্ট এলাকার বাসা থেকে বের হয়ে তাহসিফ পরিবারকে জানান যে তিনি দীপের সঙ্গে দেখা করে ফিরবেন। বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে দীপ গ্যারেজে আসেন এবং ৬টা ৩১ মিনিটে তাঁরা দুজন আলাদা মোটরসাইকেলে করে বের হন। এরপর থেকেই তাহসিফ নিখোঁজ ছিলেন।

​পরিবারের ভাষ্য অনুযায়ী, গত বুধবার রাত ১টা ৩৫ মিনিটে তাহসিফের মোবাইল ফোন থেকে তার মায়ের নম্বরে আসা একটি ভয়েস মেসেজে বলা হয়, ‘আম্মু, আমি আসছি।’ এটিই ছিল পরিবারের কাছে তাঁর শেষ বার্তা। এর কয়েক ঘণ্টা পরই টঙ্গীর তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

​নৌ-পুলিশ জানায়, গত বুধবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল পেয়ে টঙ্গী নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা উত্তরখানের রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় এবং পকেটে থাকা আইফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

​এদিকে তদন্তের অংশ হিসেবে টঙ্গীর মাজার বস্তি এলাকা নতুন করে আলোচনায় এসেছে। গত বৃহস্পতিবার রাতে ওই এলাকা থেকেই একটি নম্বরপ্লেটবিহীন কালো মোটরসাইকেল উদ্ধার করে পিবিআই।

​পিবিআইয়ের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেছেন, মাজার বস্তি এলাকায় অবস্থান করার সময় কয়েকজন তাদের ধাওয়া করেন এবং একপর্যায়ে তাহসিফ নদে ঝাঁপ দেন, আর তিনি নিজে পালিয়ে যান। তবে ধাওয়াকারীরা কারা ছিলেন কিংবা তারা পুলিশের সদস্য কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

​পিবিআই কর্মকর্তারা জানান, দীপের দেওয়া তথ্য এবং সিসিটিভি ফুটেজসহ বিভিন্ন প্রযুক্তিগত ডেটা মিলিয়ে যাচাই করা হচ্ছে। তাদের ধারণা, ঘটনাস্থলের কাছাকাছি একটি পোশাক কারখানার নিরাপত্তাকর্মীদের পোশাক দেখে দীপ ও তাহসিফ তাদের পুলিশ ভেবে থাকতে পারেন। তবে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে।

​অন্যদিকে, পিবিআইয়ের কাছে দেওয়া দীপের এই বক্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন নিহত তাহসিফের বাবা এনায়েতুল করিম। তার দৃঢ় দাবি, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ নদে ফেলে দেওয়া হয়েছে। পুলিশের ধাওয়া খেয়ে তাহসিফ স্বেচ্ছায় নদে ঝাঁপ দিয়েছেন—দীপের এমন দাবি সম্পূর্ণ অবিশ্বাস্য বলে উল্লেখ করেছেন তিনি।


সংবাদটি শেয়ার করুন....



আমাদের ফেসবুক পেজ